
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার (২৩ জুলাই) সকালে আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে জুন মাসের অপরাধ-সংক্রান্ত পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবু সুফিয়ান।
পুলিশ কমিশনার বলেন, ‘পুলিশের প্রত্যেক সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও মনোযোগী ও আন্তরিক হতে হবে। নগরবাসীর আস্থা অর্জনে পুলিশ সদস্যদের প্রতিটি কাজে পেশাদারত্ব ও মানবিকতা বজায় রাখতে হবে।’
পুলিশ কমিশনার নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং সাম্প্রতিক সময়ে কিশোর অপরাধের বিস্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চাঁদাবাজি এবং অবৈধ দখল দমনে নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনা করেন। তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। এ সময় তিনি যেকোনো গুজব প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপপুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪০ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে