
রাজশাহীতে প্রধান শিক্ষককে নিয়ে টিকটক ভিডিও তৈরি করায় সহকারী শিক্ষককে কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে রাজশাহীর পবা উপজেলার হাড়ুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী ওই নারী সহকারী শিক্ষক উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি বলেছেন, অসাবধানতাবশত একটি টিকটক ভিডিও তাঁর ফেসবুক আইডির মাই ডে’তে চলে যায়। এ কারণে ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে স্কুলের প্রধান শিক্ষক নাজমা ফেরদৌসী তাঁকে কান ধরে ওঠবস করিয়েছেন। ঘটনার সময় স্কুলের জমিদাতা বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজও উপস্থিত ছিলেন। স্কুলের ভেতরে সবার সামনে তাঁকে কান ধরে ওঠবস করানো হয়েছে। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক নাজমা ফেরদৌসী বলেন, ‘ওই শিক্ষক দীর্ঘ দিন ধরেই আমাকে নিয়ে টিকটক ভিডিও বানায়। অন্য মেয়ের শরীরে আমার মাথা লাগিয়ে দেয়। একাধিকবার সতর্ক করা হলেও শোনেনি। চার দিন আগে সর্বশেষ যে ভিডিওটা ফেসবুকে দেয়, সেটাতে নাচানাচি করা একটা মেয়ের শরীরে আমার মাথা লাগায়। পাশে অন্য পুরুষ দাঁড়িয়ে আছে। এ রকম একটা ভিডিও। আমাকে নিয়েতো সে এসব বানাতে পারে না।’
প্রধান শিক্ষক বলেন, ‘ওই শিক্ষকের স্বামী মারা গেছেন। তাই সব সময় সমীহ করি। কিন্তু তাঁর অপরাধ ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে পড়ে। এ কারণে ডেকে একটু বকাবকি করেছি। কান ধরে ওঠবস করানোর অভিযোগ একেবারেই বানোয়াট। নিজে যেহেতু বড় অপরাধে ফেঁসে যাচ্ছে, তাই সেটা থেকে বাঁচতে আমার নামে মিথ্যা অভিযোগ তুলছে।’
জানতে চাইলে পবা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী শিক্ষক আজই (বুধবার) লিখিত অভিযোগ দিয়েছেন। আজই আমি সহকারী শিক্ষা কর্মকর্তাকে পাঠিয়ে তদন্ত করিয়েছি। তিনটার দিকে তদন্ত শেষ হয়েছে। রিপোর্ট এখনো পাইনি। রিপোর্ট পাওয়ার পর বিষয়টা নিয়ে আমি আগামী রোববার বসব। তখন বিস্তারিত বলা যাবে।’
শিক্ষা কর্মকর্তা বলেন, ‘স্কুলটিতে শিক্ষকদের দ্বন্দ্ব আছে। ভুক্তভোগী শিক্ষক অভিযোগে লিখেছেন যে তাঁকে কান ধরে ওঠবস করানো হয়েছে। এটা যদি হয়ে থাকে তাহলে সেটা একেবারেই ঠিক হয়নি। আবার একজন শিক্ষক প্রধান শিক্ষককে নিয়ে টিকটক বানাবেন, এটাও গ্রহণযোগ্য না। আসলেই কী হয়েছে সেটা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে কেউ আমাকে জানায়নি। আমার কাছে লিখিত কোনো অভিযোগও আসেনি। তাই এ বিষয়ে কিছু জানি না। তবে এ রকম কোনো ঘটনা ঘটে থাকলে খোঁজখবর নিয়ে অবশ্যই দেখা হবে।’

চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চারদিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমি থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়...
১০ মিনিট আগে
সুগন্ধা নদীর ভাঙনে রাতের আঁধারে বরিশালের বাবুগঞ্জ বাজারসংলগ্ন প্রায় ২০০ গজ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়েছে মসজিদ, খেয়াঘাটের গণশৌচাগার, দুটি বসতভিটা, দুটি দোকানসহ গাছপালা। একই এলাকায় আরও কয়েকটি স্থাপনা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
১১ মিনিট আগে
গত ১১ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশাল একটি মিছিল করে। সেই মিছিলটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গুলশানের মতো একটি নিরাপদ এলাকায় আওয়ামী লীগের এমন শোডাউন ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
১৫ মিনিট আগে
কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জন প্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এফবিএইচআরও এর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন।
২৫ মিনিট আগে