বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে একটি ব্যাগের ভেতর থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের জোড়া লাগানো ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের মসজিদের পাশে একটি ব্যাগ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
রেলওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার সময় গোপন খবরের ভিত্তিতে সান্তাহার স্টেশনে অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ব্যাগ উদ্ধার করা হয় ৷ এ সময় ব্যাগটি তল্লাশি করে ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের ১০টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা ৷
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, কষ্টি পাথরগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা ৷ মূর্তি উদ্ধারের পর থানায় জব্দ করে রাখা হয়েছে। তবে মূর্তির কোন মালিককে পাওয়া যায়নি।

পয়লা বৈশাখ উপলক্ষে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষিমেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে সকাল থেকেই টঙ্গীর বিআরটি প্রকল্পের উড়ালসেতুর স্টেশন রোড এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অবস্থান নেন।
৭ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দিয়া আক্তার (২০) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার মা মৌসুমী আক্তার (৩৮), ভাই মোয়াজ (১৫) ও বোন জয়া আক্তার (১২) আহত হয়েছেন।
২১ মিনিট আগে
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বাংলা নববর্ষ বরণ উপলক্ষে ‘দেব-মনুষ্যসহ জগতের সকল প্রাণীর হিত, সুখ ও মঙ্গল’ কামনায় মহতী পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ধামাইপাড়া বৌদ্ধ বনবিহার পরিচালনা কমিটি ও সদ্ধর্মপ্রাণ দায়ক-দায়িকাদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
৩৮ মিনিট আগে
ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। তিনি জানান, মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা বিপুলসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনি আরও জানান, হামলার দিনের বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ইতিমধ্যে আরও ২২ থেকে ২৩ জনকে শনাক্ত করা হয়েছে।
৪১ মিনিট আগে