
বগুড়ার সারিয়াকান্দিতে থানা থেকে ফেরার পথে খলিলুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল শনিবার উপজেলার পৌর কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
খলিলুর রহমান সারিয়াকান্দি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলার চান্দিনা নোয়ারপাড়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর ছোট ভাই আমিনুল ইসলাম বলেন, খলিলুর রহমানের সঙ্গে একই গ্রামের সাজেদুর রহমান সোনার জমিজমা-সংক্রান্ত বিরোধ রয়েছে। এ-সংক্রান্তে আদালতে মামলা চলমান রয়েছে। জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দিলে গতকাল বিকেলে সারিয়াকান্দি থানায় সালিসি বৈঠক বসে।
বৈঠকে থানা-পুলিশ উভয় পক্ষকে আদালতের সিদ্ধান্ত মেনে চলার পরামর্শ দেয় এবং এ নিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেন। সালিস শেষে বিকেল ৪টার দিকে বাড়ি ফেরার পথে পৌর এলাকার কাঁচাবাজার এলাকায় সাজেদুর রহমান সোনা ও তাঁর সহযোগীরা খলিলুর রহমানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা।
তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। কিছুটা সুস্থ হলে সাজেদুর রহমান সোনাসহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা করব।’
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত সাজেদুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া যায়। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, ‘খলিলুর রহমান আওয়ামী লীগ নেতা কি না, তা জানি না। জমিজমা-সংক্রান্তে প্রতিবেশী সাজেদুর রহমানের সঙ্গে বিরোধ ছিল। সেই জমি নিয়ে আদালতে মামলাও চলছে। গতকাল দুই পক্ষকে থানায় ডেকে শান্তি ভঙ্গ না করার পরামর্শ দেওয়া হয়। থানা থেকে চলে যাওয়ার পরে শুনেছি খলিলুর রহমানকে ছুরিকাঘাত করা হয়েছে। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে