
চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা-পুলিশ। গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মিজানুর রহমান সাগর এনসিপি বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্যসচিব।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জনান, মারপিট এবং চাঁদাবাজির অভিযোগে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ছিল মিজানুর রহমান সাগরের বিরুদ্ধে।
মামলা সূত্রে জানা গেছে, অ্যাপোলো পাওয়ার লিঙ্ক নামের একটি প্রতিষ্ঠানে এনসিপি নেতা মিজানুর রহমান সাগর চুক্তিভিত্তিক লিফট সরবরাহ এবং সার্ভিসিংয়ের কাজ করতেন। ওই প্রতিষ্ঠানের ম্যানেজার রুবেল প্রামাণিকের সঙ্গে মিজানুর রহমান সাগরের বিরোধ হয়। এর জেরে গত ২০২৪ সালের ৩০ আগস্ট রাত ১০টার দিকে মিজানুর রহমান সাগর ও তাঁর ১০-১২ জন সহযোগী সরকারি আজিজুল হক কলেজের পেছনে জহুরুল নগর এলাকায় তুলে নিয়ে যায় রুবেলকে। সেখানে বেদম মারপিট করে তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন মিজানুর রহমান সাগর। এ সময় রুবেলের চিৎকারে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে। পরে রুবেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসা নিয়ে একই বছরের ২২ সেপ্টেম্বর আদালতে মামলা করেন রুবেল।
আদালতের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু জাফর তদন্ত করে বাদীর অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালত থেকে মিজানুর রহমান সাগরের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মূলে মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করে আজ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের বাসায় শিশু গৃহকর্মীকে নির্যাতন করার বর্ণনা দিয়ে আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সাফিকুরের স্ত্রী বীথি। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের খাস কামরায়...
১৪ মিনিট আগে
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী শাওন হত্যার ঘটনায় মানববন্ধন কর্মসূচি, সড়ক অবরোধ ও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পুলিশ প্রশাসনকে রাত ৮টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে বিক্ষোভ শেষ করেন তারা। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ২টায় আনন্দ মোহন কলেজ মাঠে নিহত নুরুল্লাহ...
১ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে ছুরিকাঘাতে মো. শাহআলম (৩৩) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে, যাতে পাঁচটি ককটেল ও একটি বোমা পাওয়া যায়।
১ ঘণ্টা আগে
কারাবন্দী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেন সিকদার (৬০) মারা গেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ ঘণ্টা আগে