
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্ণভবা নদীতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দিকে উপজেলার রহনপুর রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর নাম মুনতাসীর। সে রাজশাহী মসজিদ ই নুর দাখিল মাদ্রাসার ছাত্র।
স্থানীয় ও নিখোঁজের সহপাঠীরা জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১ দিকে মুনতাসীরসহ কয়েকজন বন্ধু রাজশাহী থেকে ট্রেনযোগে রহনপুর এসে পূর্ণভবা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে যায় মুনতাসীর। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও সন্ধান না ফায়ার সার্ভিসকে খবর দেয়।
গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মাহতাব জানান, এই স্টেশনে ডুবুরি না থাকায়, রাজশাহী ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল আনা হয়েছে। তারা শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে