নওগাঁর আত্রাইয়ে নাহিদ হোসেন (১৮) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার পাঁচুপুর গ্রামের পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়। গতকাল রোববার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নাহিদ রাজশাহীর বাগমারা উপজেলার নাকপাড়া গ্রামের নজিবর রহমানের ছেলে। জন্মের পর তাঁর মা-বাবার বিচ্ছেদ হয়ে যায়। এর পর থেকেই আত্রাই উপজেলার পাঁচুপুর গ্রামে মামা লুৎফর রহমানের বাড়িতে থাকতেন নাহিদ।
পরিবারের বরাত দিয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, নাহিদ গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর বাড়িতে না ফিরলে বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সোমবার সকালে পাঁচুপুর গ্রামে তাঁর মামার বাড়ির অদূরে পুকুরে নাহিদের লাম ভাসতে দেখে স্থানীয় লোকজন।
খবর পেয়ে আজ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে