নাটোরের লালপুর উপজেলার ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার জন্য প্রস্তুত হয়েছে। শিক্ষার্থীদের নতুন করে বরণ করতে বিদ্যালয়গুলো নির্দেশনার অপেক্ষায় আছে।
আজ শনিবার সরেজমিন দেখা যায়, উপজেলার বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় ভবন, বেঞ্চ, জানালা-দরজা মেরামত, রংকরণ, বেসিন স্থাপন করা হয়েছে।
লালপুর খাতেমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী লাবণ্য খাতুন বলে, স্কুল খোলার কথা শুনে আনন্দ লাগছে। আমরা আবার আগের মতো স্কুলে যেতে পারব। বন্ধুদের সঙ্গে খেলা করতে পারব।
অভিভাবক আনোয়ারা খাতুন বলেন, দুই বছর ছেলে-মেয়েদের স্কুল না থাকায় পড়াশোনা করছে না। স্কুল খুললে ওরা অনেক ভালো থাকবে। পড়াশোনায় মনোযোগী হবে।
লালপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন বলেন, এরই মধ্যে প্রতিষ্ঠান খোলার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্দেশনার অপেক্ষায় আছি।
এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের ঘাটতি পূরণসহ অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা বাস্তবায়নে ব্লকভিত্তিক ওয়ার্কশিট বিতরণ ও সচেতনতা সৃষ্টি, পাঠের বিষয়বস্তু অনুধাবনে সহায়তা প্রদান, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের অব্যাহত ছিল। আমরা সব সময় স্কুল খোলার জন্য প্রস্তুত রয়েছি।
লালপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, এরই মধ্যে উপজেলার ১১২টি প্রাথমিক বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদানের প্রস্তুতি রয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে