
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুই তরুণ জীবিকার খোঁজে সীমান্তপথে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হতে পারলেন না। চার দিনের মাথায় লাশ হয়ে ঘরে ফিরলেন তাঁরা। আজ শনিবার পদ্মার খাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
সকালে খাড়ির পানিতে লাশ দুটি ভাসতে দেখে স্থানীয় জেলেরা গ্রামে খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যান৷
তাঁরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত লাগোয়া চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর কানাপাড়া গ্রামের আতিকুল ইসলামের ছেলে মোশাররফ হোসেন মুশা (১৯) এবং একই গ্রামের মো. শুকুদ্দীর ছেলে কাওসার আলী (১৮)।
এ দুই তরুণ কাজের সন্ধানে গত ১৯ ডিসেম্বর সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানান।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন আজকের পত্রিকাকে বলেন, দুই দেশের ভেতর দিয়ে যাওয়া পদ্মার খাড়িতে দুজনের লাশ পাওয়া যায়। যেখানে লাশ ভাসছিল, সেই স্থান সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের ভেতরে। এলাকাটির নাম চর হনুমন্তনগর।
ওসি আরও বলেন, ‘দুজনের চোখে-মুখে রক্ত লেগে ছিল। তবে সুরতহালের সময় আঘাত কিংবা শরীরে অন্য কিছু বোঝা যায়নি। যারা ধাওয়া খেয়ে গ্রামে ফিরেছেন, তারাও দুজনের মৃত্যুর ব্যাপারে কিছু বলতে পারছেন না।’
ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে।
পুলিশ বলছে, ওই গ্রামের ৬-৭ জন তরুণ জীবিকার খোঁজে ভারতের চেন্নাইয়ে যেতে ১৯ ডিসেম্বর সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধাওয়া খেয়ে কাওসার ও মোশাররফ ছাড়া বাকিরা গ্রামে ফিরে আসেন। ওই দুজন নিখোঁজ ছিলেন।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিনুল ইসলাম জানান, দুই দিন আগে দুই তরুণের পরিবার তাঁদের নিখোঁজ থাকার বিষয়টি জানিয়েছিল। এরপর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। বিএসএফ তাঁদের বিষয়ে কিছু জানে না বলে বিজিবির কাছে দাবি করেছিল। শনিবার সকালে দুই তরুণের লাশ উদ্ধারের কথা তিনি শুনেছেন।

নদী-খালবেষ্টিত অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনে যাতায়াত ও মালামাল পরিবহনের বাহন হিসেবে নৌকা এখনো জনপ্রিয়। প্রতি হাটেই আটঘর খাল এলাকায় ডিঙি থেকে শুরু করে বিভিন্ন আকারের শত শত নৌকা ওঠে। বর্তমানে নৌকা তৈরিতে কাঠ ও কারিগরের মজুরিসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বেচাকেনায় ভাটা পড়েছে।
৬ মিনিট আগে
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সংরক্ষিত আসনের এই সংসদ সদস্য বলেন, ‘যাঁরা বলছেন, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরছেন—এমন মিথ্যা প্রচারণায় বিশ্বাস করার কোনো কারণ নেই। যাঁরা এসব কথা বলছেন, তাঁরা অতীতেও নানা ধরনের প্রোপাগান্ডা...
১০ মিনিট আগে
রাজশাহীর চারঘাটে বিদ্যুতায়িত হয়ে শমসের আলী (৬০) ও তানিয়া বেগম (২৫) নামে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। দুপুরে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে প্রথমে তানিয়া বেগম বিদ্যুতায়িত হন। তাঁকে উদ্ধার করতে গিয়ে শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শুক্রবার দুপুরে এমটি সি স্পাইক ও এমভি সান শাইনের মধ্যে সংঘর্ষ হয়। এতে সি স্পাইকের ইঞ্জিন রুমে পানি ঢুকে সাময়িক বিদ্যুৎ বিপর্যয় হয়। ৩৩ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল ও ৫২ হাজার টন গমবাহী দুই জাহাজের কার্গো নিরাপদ আছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
১৮ মিনিট আগে