
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই করে বিক্রির জন্য অন্য স্থানে নেওয়ার পথে দুই মাংস ব্যবসায়ী আটক হয়েছেন স্থানীয়দের হাতে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ২৫ হাজার টাকা জরিমানা করেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার রহনপুরের বেইলিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। তিনি আজকের পত্রিকাকে জরিমানার করার বিষয় নিশ্চিত করেন।
মাংস ব্যবসায়ী এজাবুলের বাড়ি জেলার নাচোল উপজেলার করমজা গ্রামে এবং টুটুল একই উপজেলার বেনীপুর গ্রামের বাসিন্দা।
উপজেলার প্রশাসন জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিশাটোলা গ্রাম থেকে একটি অসুস্থ গরু জবাই করে পিকআপ ভ্যানে করে অন্য স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন এজাবুল ও টুটুল। এ সময় পথে রহনপুর বেইলিব্রিজ এলাকায় পৌঁছালে তাঁদের আটক করেন স্থানীয় লোকজন।
ঘটনাস্থলে প্রাণিসম্পদ কর্মকর্তা উপস্থিত হয়ে মাংস পরীক্ষা শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে মাংস ব্যবসায়ী এজাবুল ও টুটুলকে ২৫ হাজার টাকা জরিমানা ও মাংস জব্দ করা হয়। পরে এসব মাংস সবার সামনে মাটিতে পুঁতে ফেলা হয়।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে