
রাজশাহী নগরের সিপাইপাড়া এলাকার রাজবাড়ী গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখন তোলা হচ্ছে ভবনের মাটির নিচে থাকা ইট। ইট তুলতে গিয়ে কয়েকটি সুড়ঙ্গও পাওয়া গেছে।
ভূমি অফিসের তথ্য অনুযায়ী, এ জায়গার মালিক ছিলেন সন্দীপ কুমার রায়। তাঁর বাবা রাজা হেমেন্দ্র নারায়ণ রায়। ভূমি অফিসে কাগজপত্রে জমির মালিকের ঠিকানা লেখা রয়েছে দিঘাপতিয়া স্টেট, বলিহার, নাটোর। রাজা হেমেন্দ্র রায় ছিলেন দিঘাপতিয়ার রাজবংশের রাজা প্রমথনাথের চার ছেলের একজন।
নথিপত্রে দেখা গেছে, ১৯৮১ সালে এই সম্পত্তি শত্রু সম্পত্তি (ভিপি) ঘোষণা করা হয়েছে। অথচ সুপ্রিম কোর্টের এক আদেশে বলা হয়েছে, ১৯৭৪ সালের পর আর কোনো সম্পত্তি ভিপি ঘোষণা করা যাবে না। ১৯৭২ সালে এ সম্পত্তির আরএস রেকর্ড প্রকাশ হয়। তাতে মালিক হিসেবে সন্দীপেরই নাম রয়েছে।
বাড়িটি ভাষাসৈনিক মনোয়ারা রহমানের নামে ইজারা ছিল। ইজারা বাতিল করে বাড়িটি অপসারণের জন্য সম্প্রতি মাত্র ১ লাখ ৫২ হাজার টাকায় সবকিছুই এক ব্যক্তির কাছে নিলামে বিক্রি করেছে বোয়ালিয়া থানা ভূমি অফিস।
গবেষক তসিকুল ইসলাম রাজা বলেন, এ বাড়ির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আছে। সংরক্ষণ করা উচিত ছিল সরকারের।
আজ মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, পাঁচজন শ্রমিক বাড়িটি ভাঙার কাজ করছেন। ইতিমধ্যে বাড়ির সিংহভাগ ভেঙে ফেলা হয়েছে। সামনের দিকের দুটি ঘরের মেঝের নিচে রয়েছে কয়েকটি সুড়ঙ্গ।
কাজ তদারকি করছিলেন নিলামে ভবন কেনা ব্যক্তির ব্যবস্থাপক মো. অপু। তিনি বললেন, ‘এই সুড়ঙ্গ প্রাকৃতিক এসি। আগেকার দিনে ধর্নাঢ্য ব্যক্তিরা তাদের ঘরের নিচে এ রকম সুড়ঙ্গ রাখতেন। তাতে পানি জমে থাকত। ঘর ঠান্ডা থাকত।’
রাজবংশের এই স্মৃতিচিহ্ন নিলামে বিক্রি করার বিষয়ে থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন বলেন, ‘এটার কোনো প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আছে কি না, তা আমার জানা নেই। আগে জানালে আমরা ভেঙে ফেলতাম না।’
জানতে চাইলে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ বলেন, ‘বাড়িটির ব্যাপারে আমার ধারণা ছিল না। বোয়ালিয়া থানার এসি ল্যান্ড ও সিটি করপোরেশনকে বলছি, বিষয়টি দেখার জন্য।’

জেলার ১৩টি উপজেলায় নামে-বেনামে গড়ে উঠেছে কয়েকশ সেমাই কারখানা। স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এসব কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
৬ ঘণ্টা আগে