
রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা হয়েছে। চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে আজ বৃহস্পতিবার রাজশাহীর দুর্গাপুর থানার আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত আগামী ১২ ডিসেম্বর সাকিবুলকে হাজির হতে সমন জারি করেছেন।
মামলার বাদী মো. আতিকুর রহমান। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। রাজশাহী জেলা ছাত্রলীগের নতুন কমিটি হওয়ার পর দুর্গাপুর শাখার কমিটি বিলুপ্ত করা হয়।
মামলার এজাহার ও বাদী সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে সাকিবুল ইসলাম আতিকুরের কাছ থেকে গত ৩১ মার্চ এক লাখ টাকা নেন। ৯০ হাজার টাকা ক্যাশ ও ১০ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেন। মে মাসের মধ্যে আতিকুরকে চাকরি দেওয়ার কথা ছিল। সময় পার হয়ে গেলে আতিকুর টাকা ফেরত চান। সাকিবুল দুই মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু দুই মাস পার হয়ে গেলেও সাকিবুল টাকা ফেরত দেননি। গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুর্গাপুরে সাকিবুলের সঙ্গে দেখা হয় আতিকুরের। তখন টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন সাকিবুল।
পরে আজ সাকিবুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন আতিকুর। আইনজীবী মো. ইমরান কলিম খান বাদীর পক্ষে মামলাটি ফাইলিং করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, রাজশাহীর দুর্গাপুর থানার আমলী আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক মো. লিটন হোসেন মামলাটি গ্রহণ করেছেন। আগামী ১২ ডিসেম্বর আসামি সাকিবুল ইসলাম রানাকে আত্মসমর্পণের জন্য আদালতে সশরীরে হাজির হতে সমন জারি করেছেন আদালত।
মামলার বিষয়ে অভিযুক্ত সাকিবুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি। ছাত্রদলের নেতা থেকে হঠাৎ ছাত্রলীগের জেলার সভাপতি বনে যাওয়া সাকিবুলকে নিয়ে বিতর্কের শেষ নেই। ছাত্রলীগ সভাপতি হওয়ার আগে সাইকেল চুরির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। মদ খেয়ে মাতলামি করা, শাখা সংগঠনগুলো থেকে টাকা নেওয়াসহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
সাত মাস আগে জেলা ছাত্রলীগের কমিটি হওয়ার পরেই এক নারীর সঙ্গে তাঁর আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার রাতে দলের এক নারী কর্মীর সঙ্গে সাকিবুল ইসলাম রানার মোবাইলে কথোপকথনের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। চার মিনিট ২৯ সেকেন্ডের ওই অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজশাহীতে তোলপাড় শুরু হয়। এই অডিওতে সাকিবুল স্বীকার করেন, বড় চিটারি-বাটপারি করে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি হয়েছেন। তিনি সব চিটারের সর্দার। এ ছাড়া ওই অডিওতে টাকা আর সহসভাপতি পদের লোভ দেখিয়ে নারী কর্মীর সঙ্গে তাঁর যৌন কেলেঙ্কারিরও ইঙ্গিত পাওয়া যায়।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চরসংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেডসহ ১৫ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
৩৪ মিনিট আগে
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ফটিকছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলার যুব বিভাগ। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজ থেকে...
৩৬ মিনিট আগে
যশোরের বেনাপোল স্থলবন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (কাস্টমস)। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে বন্দরের ৩১ নম্বর শেড থেকে ট্রাকটি জব্দ করা হয়। স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।
৪০ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে একই পরিবারের মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় মামলার প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে