জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, ‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা ও অস্থিশীল পরিস্থিতি তৈরির জন্য রাজনৈতিক দুরভিসন্ধি নিয়ে একটি চক্র ষড়যন্ত্র করছে। এটা আমরা হতে দেব না।’
ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর পাবনার ঈশ্বরদী শহরে আজ শনিবার দুপুরে হিন্দু সম্প্রদায়ের প্রাচীনতম মৌবাড়িয়া দুর্গামন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন এবং প্রয়াত কয়েকজন আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শামসুল হক টুকু বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের চেতনার ঐক্যের শক্তির বিকল্প নেই।
ডেপুটি স্পিকার বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের হলেও এই উৎসবে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সকল ধর্মের মানুষ উপভোগ করে থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, বেড়ার পৌর মেয়র আশিফ সামস রঞ্জন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন তুহিন, মৌবাড়িয়া মন্দিরের উপদেষ্টা শিক্ষাবিদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য, আজ শনিবার দুপুরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু ঈশ্বরদীতে আসেন। প্রথমে তিনি লক্ষীকুন্ডায় সাবেক ভূমিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর বাড়িতে যান। সেখানে তিনি প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর কবর জিয়ারত করেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সাবেক ভূমিমন্ত্রীর ছেলে উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, আওয়ামী লীগ নেতা গালিবুর রহমান শরীফ, লক্ষীকুন্ডা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান শরীফসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এরপর তিনি একে একে ঈশ্বরদীর প্রাক্তন সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতা প্রয়াত তোজাম আলী মিয়া, ফকির মো. নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মালিথা ও ছাত্রলীগের প্রাক্তন নেতা ইদ্রিস মালিথার কবর জিয়ারত শেষে ফুলেল শ্রদ্ধা জানান।
টুকু বলেন, ‘আমি যেদিন ডেপুটি স্পিকার নির্বাচিত হই, সেদিনই সিদ্ধান্ত নিয়েছি যারা বঙ্গবন্ধুর সঙ্গে থেকে তৎকালীন সময়ে আওয়ামী লীগকে সংগঠিত করতে ভূমিকা রেখেছিলেন, প্রয়াত সেই নেতাদের কবরে আমি শ্রদ্ধা নিবেদন করব। সেই সিদ্ধান্ত অনুযায়ী ঈশ্বরদীর এসব প্রয়াত নেতাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানো।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে