রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে মানুষের একটি পা উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ডিঙ্গাডোবা এলাকার নিমতলা মোড়ের নালা থেকে এই পা উদ্ধার করে পুলিশ।
প্রথমে স্থানীয়রা ওই পা নালায় ভেসে যেতে দেখেন। পরে তা তাঁরা তোলেন এবং দ্রুত থানায় খবর দেন। খবর পেয়ে রাজপাড়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পা’টি উদ্ধার করে। তবে কীভাবে বা কোথায় থেকে কার পা এখানকার নালায় ভেসে এসেছে বা কেউ ফেলে দিয়েছে, তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ধারণা করা হচ্ছে, ক্লিনিক বা হাসপাতালে কোনো আহত ব্যক্তি চিকিৎসা নিতে এলে অপারেশন করে বাঁ পা কেটে বাদ দেওয়া হয়েছে। পরে তা ময়লা–আবর্জনার সঙ্গে নালায় ফেলে দেওয়া হয়েছে।
পায়ের ওই কাটা অংশটি একজন পুরুষের বলেও ধারণা করা হচ্ছে। এটি পাতা থেকে ঊরু পর্যন্ত কাটা। কাটা অংশ থেকে যেন রক্ত না বের হয়, তার জন্য সেখানে পলিথিন প্যাঁচানো রয়েছে। তদন্তের জন্য পুলিশ অঙ্গটি নিয়ে গেছে। পরে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, উদ্ধার হওয়া পায়ে পচন ধরেছে। কোনো ব্যক্তির শরীরে সার্জারি করে পা কাটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এ ছাড়া প্রকৃত ঘটনা জানতে উদ্ধার করা পায়ের অংশের বিষয়ে থানায় থানায় বার্তা পাঠানো হয়েছে। এই ব্যাপারে পরে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে