
নওগাঁর বদলগাছিতে ৭২ কেজি গাঁজাসহ মনির হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চারমাথা থেকে তাঁকে আটক করা হয়। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার কুচরাই গ্রামের বাসিন্দা। এ সময় টাকা, মোবাইল ফোন ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
আজ বুধবার দুপুরে নওগাঁ সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক।
সংবাদ সম্মেলনে মো. শেখ সাদিক বলেন, আটক মনির ও পলাতক আসামি আলমগীর (গাড়িচালক) চিহ্নিত মাদক কারবারি। গতকাল তাঁরা কুমিল্লা থেকে অভিনব কায়দায় গাঁজা নিয়ে নওগাঁ রওনা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছি উপজেলার চারমাথায় তল্লাশি চালিয়ে প্রাইভেট কারে লুকিয়ে রাখা ৭২ কেজি গাঁজাসহ মনিরকে আটক করা হয়। তা ছাড়া জব্দ করা হয় প্রাইভেট কার। এ সময় চালক আলমগীর কৌশলে পালিয়ে যান।
র্যাবের অধিনায়ক আরও বলেন, আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির জানান, তাঁরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
আইনগত ব্যবস্থা নিতে মনির হোসেনকে বদলগাছি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
নাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৪ মিনিট আগে
আষাঢ় বিদায় নিয়ে শ্রাবণ এসেছে। কয়েক দিন ধরে টানা বৃষ্টিও হচ্ছে। চলছে ইলিশের ভরা মৌসুম। অথচ এ সময়েও জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। দুই-একটি যা ধরা পড়ছে, তারও দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে। তবে এই সংকটের মধ্যেও কিছুটা স্বস্তির খবর রয়েছে। গত দুই দিন মেঘনা, কালাবদর, আড়িয়াল...
১৮ মিনিট আগে
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ কর্মসূচিতে ১ হাজার ৭৭ জন মানুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে মো. জিয়াউল হক (৩৩) নামে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবার্ত্তী পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে মাদক সেবনরত অবস্থায়...
১ ঘণ্টা আগে