বগুড়ার ধুনটে মাকে হত্যার দায়ে ছেলে আবু বক্করকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাঁকে।
আজ রোববার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত আবু বক্কর (৩৮) ধুনট উপজেলার শৈলমারী গ্রামের মৃত হবিবর আকন্দের ছেলে।
বগুড়া জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আইনজীবী নাসিমুল করিম হলি এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী নাসিমুল করিম হলি বলেন, ২০১৫ সালের ১২ অক্টোবর রাত ১০টার দিকে মাদকাসক্ত অবস্থায় আবু বক্কর তাঁর মা আলতাফুন্নেছাকে ভাত দিতে বলেন। এ সময় তাঁর মা ভাত নিয়ে খেতে বলেন। এতে আবু বক্কর ক্ষিপ্ত হয়ে পাশে থাকা একটি গাছের ডাল দিয়ে তাঁর মায়ের মাথায় আঘাত করেন। পরে তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় বক্করের বড় ভাই শাহ আলম বাদী হয়ে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৬ অক্টোবর আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই কারাগারে ছিলেন আবু বক্কর।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে