বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি অফিস) রেকর্ডরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে রুমে রক্ষিত মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেকর্ডরুমের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করলে আতঙ্ক দেখা দেয়। তাৎক্ষণিক বিষয়টি বগুড়া ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। যেহেতু ভেতরে মূল্যবান কাগজপত্র ও সরকারি নথি সংরক্ষিত ছিল এ কারণে যাতে ক্ষয়ক্ষতি কম হয়, সেই দিক বিবেচনায় রেখে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তারপরও অনেক নথি পুড়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘ওই ভবন বা আসবাবপত্রের তেমন কোনো ক্ষতি হয়নি, তবে নথিপত্র ও মূল্যবান কাগজ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’
বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই কক্ষে পুরোনো একটি বৈদ্যুতিক বোর্ড ছিল। দুদিনের টানা বর্ষণে সম্ভবত সেখান থেকে শর্টসার্কিট তৈরি হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে বেশ কিছু কাগজপত্র ও নথি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিসের প্রতিনিধি, রেকর্ডরুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা, গণপূর্ত বিভাগের প্রতিনিধি ও বিদ্যুৎ বিভাগের (নেসকো) প্রতিনিধি থাকবেন বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে