
নাটোরের লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার অবগত না করে কমিটিতে নাম অন্তর্ভুক্ত করায় নেতা-কর্মীরা পদত্যাগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। ইতিমধ্যে পদত্যাগ পত্র দিয়েছেন একজন।
দলীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের ছেলে ডা. মো. ইয়াসির আরশাদ রাজনকে আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পুকে সদস্যসচিব করে ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। গত ২৩ অক্টোবর নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব ঊন নবী সোহেল।
অনুমোদিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে বুলবুল আহমেদ, সদস্য হিসেবে আতিকুল্লাহ বিশ্বাস গ্যাদা, ওয়াহেদুজ্জামান সরকার, আমিনুল ইসলাম টমি, সাইদুজ্জামান লিটন ও রবিউল ইসলাম রবির নাম রয়েছে। তাঁরা এক সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে ছিলেন। সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
এ বিষয়ে সদ্য ঘোষিত আহ্বায়ক ও সদস্যসচিব বলেন, কোনো ধরনের আলাপ-আলোচনা ও অনুমতি না নিয়েই আমাদের নাম আহ্বায়ক কমিটিতে যুক্ত করা হয়েছে। এ রকম আরও অনেকের নাম রয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমরা পদত্যাগ করেছি।
লিখিত পদত্যাগপত্রে আতিকুল্লাহ বিশ্বাস গ্যাদা জানান, এ কমিটিতে সদস্য হিসেবে ১৫ ক্রমিক নম্বরে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০০৮ সালে লালপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেন। দলীয় কোনো সভা, সমাবেশসহ কোনো ধরনের কার্যক্রমের সঙ্গে তাঁর সম্পৃক্ত নেই।
অনুমতি না নিয়ে নাম অন্তর্ভুক্ত করায় তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি আরও জানান, উদ্দেশ্যমূলকভাবে হেয় প্রতিপন্ন, মান ক্ষুণ্ন ও বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এ কমিটিতে নাম দেওয়া হয়েছে। এ ধরনের ঘৃণ্য ও জঘন্যতম কাজ ভবিষ্যতে না করার জন্য অনুরোধ করেন তিনি।
এ কমিটির সদস্যসচিব হারুনর রশিদ পাপ্পু বলেন, আমাদের পক্ষ থেকে গত বছরের ২৩ ফেব্রুয়ারি কমিটির তালিকা দেওয়া হয়। আরেক পক্ষ তা প্রত্যাখ্যান করলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনকে দায়িত্ব দিলে তিনি কমিটি করতে ব্যর্থ হন। পরবর্তীতে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব ঊন নবী সোহেলকে দায়িত্ব দেওয়া হয়। এ সময় কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু পাল্টা একটি কমিটি দেন। দুই কমিটির সমন্বয় করে কেন্দ্রীয় কমিটি তা অনুমোদন দিয়েছে। কমিটিতে কেউ থাকতে না চাইলে নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, স্থানীয় নেতাদের পাঠানো তালিকা অনুযায়ী আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া কারও নাম এসে থাকলে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় তা বাদ দেওয়া হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে