
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের ছয়টি ও ছেলেদের দুটি হলের ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় চার গুণ ভোটে এগিয়ে গিয়েছেন ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। একইভাবে জিএস পদে প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় সবশেষ শাহমখদুম হলের ফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, আগের সাতটি হলের মতো এখানেও সর্বোচ্চ ৭৩২ ভোট পেয়েছেন জাহিদ। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রদলের প্যানেলের শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন ১৭৩ ভোট। এ পর্যন্ত ঘোষিত ৮ হলের ফলাফলে জাহিদ মোট ৫ হাজার ৪৭৮ ও আবির ১ হাজার ৪৭৬ ভোট পেয়েছেন।
জিএস পদে আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার শাহমখদুম হলে পেয়েছেন ৭৩২ ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রশিবিরের ফাহিম রেজা পেয়েছেন ২৯৭ ভোট। ৮ হলে এ পর্যন্ত আম্মার ৫ হাজার ২৩৭ ভোট পেয়েছেন। ফাহিম রেজা পেয়েছেন ২ হাজার ৭৮১ ভোট।
এজিএস পদে ছাত্রশিবিরের প্যানেলের সালমান সাব্বির শাহমখদুমে পেয়েছেন ৩৮৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৬৮ ভোট। ৮ হলে সালমানের ভোট ২ হাজার ৯৬৪। এষা পেয়েছেন ২ হাজার ২৮৭।
এ পর্যন্ত আটটি কেন্দ্রেই জাহিদ, আম্মার ও সালমান সর্বোচ্চ ভোট পেয়েছেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবির, ফাহিম ও এষা।
রাবিতে মোট হলের সংখ্যা ১৭টি। এর মধ্যে ছেলেদের ছয়টি ও মেয়েদের ১১টি হল। এখনও ছেলেদের ৯টি হলের ফল ঘোষণা বাকি। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ওএমআর মেশিনে ব্যালট গণনার পর ফল ঘোষণা করা হচ্ছে।

খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
১ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৩ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
৩ ঘণ্টা আগে