
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক একটি অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিল শাখা ছাত্রশিবির। সংগঠনটির সভাপতি মুজাহিদ ফয়সাল জানিয়েছিলেন, গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হবে। তবে নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়নি।
৭ সেপ্টেম্বর মুজাহিদ ফয়সাল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত একটি পোস্ট দেন। পোস্টে শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন তিনি।
পোস্টে মুজাহিদ ফয়সাল লেখেন, ‘লতিফা রশিদ ফাউন্ডেশন’ ও ‘বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল লিমিটেড’-এর চেয়ারম্যান এবং জামায়াতে ইসলামী নেতা চিকিৎসক এস এম খালিদুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অ্যাম্বুলেন্সটি উপহার দেবেন।
মুজাহিদ ফয়সাল পোস্টে আরও লেখেন, ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হবে।
তবে বাস্তবতা হলো, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়নি। এ বিষয়ে মুজাহিদ ফয়সালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘অ্যাম্বুলেন্স দ্রুত দেওয়ার চেষ্টা চলছে। আশা করি, দু-এক দিনের মধ্যেই চলে আসবে।’
ছাত্রশিবিরের অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহায়তায় শিক্ষার্থীদের জন্য দুটি আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অ্যাম্বুলেন্স দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আব্দুস সামাদ নামের ছয় বছর বয়সী এক শিশু মারা গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯ নম্বর ওয়ার্ড আলীগঞ্জ এলাকার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া-সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইউসুফ আলী খান (৬০) নামে সাবেক এক সেনাসদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক দর্জির বিরুদ্ধে। এ ঘটনায় ইউসুফ পাবনা থানায় সেলিম হোসেন ওরফে দর্জি সেলিমের (৫৫) বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়া খেলার অপরাধে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পালিয়েছেন আরও দুই পুলিশ সদস্য। অভিযানকালে পুলিশ সদস্যের ধাক্কায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল...
১ ঘণ্টা আগে