
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর-কয়েলগাতী ছাগলা-পাগলা রেলওয়ে ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় বাসিন্দা রঞ্জু বাবু বলেন, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে রেলওয়ে ব্রিজের কাছে দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ওই ব্যক্তি কোন ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এম এম সুমনুল হক আজকের পত্রিকাকে বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সচেতন থাকলেও কথা বলতে পারছেন না।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে