রাজশাহীতে ‘প্রিয় ভোটার, আপনাকে ধন্যবাদ’ লেখা সংবলিত লিফলেট বিতরণ করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
রাজশাহী মহানগর বিএনপি কার্যালয় মালোপাড়া থেকে লিফলেট বিতরণ শুরু হয়। এরপর মহানগরীর প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট, জয়বাংলা চত্বর, সোনাদিঘি মোড়সহ কয়েকটি এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্যসচিব মামুন অর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা মামুন, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু প্রমুখ।
লিফলেট বিতরণের সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিতে যাননি। এটি ছিল আওয়ামী লীগের ক্ষমতা ভাগ বাঁটোয়ারা নির্বাচন। প্রহসনের এ নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। নাগরিকের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন চলমান রয়েছে। এ আন্দোলন সফল করতে হলে শেখ হাসিনার পদত্যাগের বিকল্প নেই। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে