
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বালুভর্তি ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলা পরিষদের আগমনী গেট-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন (১৮) নিশিবয়ড়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের রুহুল আমিনের ছেলে ফয়সাল আকন্দ (২১) ও জয়নাল খানের ছেলে স্বপ্ন খান (২৪)। তাঁদের মধ্যে একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে, আরেকজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গতকাল বুধবার রাত ৯টার দিকে সাব্বির হোসেনের মোটরসাইকেল মুকুন্দগাঁতী বাজারের দিকে যাচ্ছিল। এমন সময় মুকুন্দগাঁতী থেকে একটি বালুভর্তি ট্রাক সিরাজগঞ্জের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী তিনজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে সাব্বির হোসেন মারা যান। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন। ট্রাকটি আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে