বগুড়ায় শাজাহানপুর উপজেলার দুর্বৃত্তদের গুলিতে এক নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সময় ওই নারীর সঙ্গে থাকা ছেলের দাবি, তাঁর মা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, ওই নারী গুলি বা অন্য কীসের আঘাতে আহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আহত জুলেখা খাতুন (৪০) শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। তিনি স্বামী-সন্তানসহ বগুড়া শহরের কৈগাড়ি এলাকায় ভাড়া বাসায় বাস করেন।
জুলেখা খাতুনের ছেলে জাকির হোসেন (২২) আজকের পত্রিকাকে জানান, তাঁরা গোহাইল থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে বগুড়া শহরে আসছিলেন। অটোরিকশায় চালকসহ তারা তিনজন ছিলেন। বেলা তিনটার দিকে বিপরীতমুখী চারটি মোটরসাইকেলে আটজন যুবক অটোরিকশাটিকে অতিক্রম করার সময় আকস্মিকভাবে একটি গুলি করে। গুলিটি তাঁর মায়ের ঠোঁটের নিচে বিদ্ধ হয়। এতে তাঁর দুইটি দাঁত ভেঙে যায়। পরে তিনি তাঁর মাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, হাসপাতালে ওই নারীর চিকিৎসা চলছে। গুলি বা অন্য কোনো কিছুর আঘাতে ওই নারী আহত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এক্স-রে করার পর চিকিৎসকের বরাত দিয়ে বিস্তারিত বলা যাবে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ‘জুলেখার দুটি দাঁত ভেঙে যাওয়ার পাশাপাশি মুখগহ্বরেও ক্ষত সৃষ্টি হয়েছে। রোগীর স্বজনরা দাবি করেছেন যে গুলিবিদ্ধ হওয়ায় এমনটি হয়েছে। গুলি থেকে এমন ক্ষত হতে পারে। তবে সে বিষয় নিশ্চিত করে বলতে গেলে ফরেনসিক রিপোর্ট এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত প্রয়োজন হবে।’ আগামী শনিবার বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকে দেখবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ মে সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম-জোড়া গ্রামের মাঝামাঝি ফাঁকা স্থানে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা একটি সিএনজিচালিত অটোরিকশা আটকিয়ে মোজাফফর হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছিল।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফুচকা খাওয়াকে কেন্দ্র করে কিশোরদের দ্বন্দ্ব ক্রমে দুই গ্রামবাসীর সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহত শিপন মিয়া (১৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একটি বিয়ের আয়োজনও ভেস্তে যায়।
২৪ মিনিট আগে
সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় জেরিন সুলতানা (২২) নামের এক নার্সের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩০ মিনিট আগে
রাজশাহী মহানগরে কেঁদুর মোড় এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণ ও পূর্বশত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, সরকার ও ডিএনসিসিকে প্রশ্নবিদ্ধ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে উত্তরার মেট্রোরেল এলাকার পরিবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে...
১ ঘণ্টা আগে