
৪৯তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) গেজেট থেকে শিক্ষার্থী বাদ দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। দলীয়করণ করতে ওইসব প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন রাকসু প্রতিনিধিরা।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধন থেকে এই প্রতিবাদ জানান রাকসু প্রতিনিধিরা। এ সময় তাঁরা সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন।
রাকসুর প্রতিনিধিরা বলেন, কোনো কারণ ছাড়াই শিক্ষার্থীদের গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, এটি দলীয়করণের উদ্দেশ্যে ইচ্ছাকৃত করা হয়েছে। বাদ পড়া শিক্ষার্থীদের দ্রুত চাকরিতে নিয়োগ দেওয়ার দাবি জানান তাঁরা।
প্রতিনিধিরা আরও বলেন, পাস করেও যাঁরা বিসিএস ক্যাডার হতে পারেননি, তাঁদের অবিলম্বে চাকরিতে নিয়োগ দিতে হবে। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে।

চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় করেছে ২৮ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছিল বলে জানান চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা মো. আবুল কাসেম।
১৮ মিনিট আগে
কর্ণফুলীর এ জে চৌধুরী কলেজ মাঠে বিএনপির প্রতিবাদ সভায় দক্ষিণ চট্টগ্রামের চার সংসদ সদস্য অভিযোগ করেছেন, গণ-অভ্যুত্থানে বিতাড়িত ফ্যাসিবাদী ও স্বৈরাচারীরা সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাঁরা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা দেন।
১৯ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে খোরশেদ আলম (২৮) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
২০ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে কাজের বিনিময়ে খাদ্যশস্য (কাবিখা) প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, অধিকাংশ প্রকল্পে নামমাত্র কাজ করা হয়েছে। আবার কয়েকটি প্রকল্পের কাজ শুরু না হলেও কাগজে-কলমে শতভাগ বাস্তবায়ন দেখানো হয়েছে।
২৪ মিনিট আগে