
হাইকোর্টের আদেশ অমান্য করে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৩ নম্বর ওয়ার্ডে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডের তালিকা প্রণয়ন করা হয়েছে। এই ওয়ার্ডে দরিদ্রদের বাদ দিয়ে সচ্ছল ব্যক্তিদের টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়ার ঘটনায় হাইকোর্টে মামলা হয়। এরপর হাইকোর্ট বিষয়টি নিষ্পত্তির নির্দেশনা দিলেও তা করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর এই ওয়ার্ডে টিসিবির কার্ড রয়েছে ২ হাজার ৫৩০টি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও জামায়াতের কিছু নেতা তালিকা সংশোধনের দাবি তোলেন। পরে তাদের নিয়ে একটি কমিটি করা হয়। এই কমিটি নতুনভাবে কার্ড দিতে শুরু করে। তবে এতে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। অনেক দুস্থ, প্রতিবন্ধী ও দিনমজুর কার্ড পাওয়া থেকে বঞ্চিত হন। আর কার্ড পান এলাকার সচ্ছল চাকরিজীবী ও ব্যবসায়ীরা। এমন কিছু ব্যক্তিকে কার্ড দেওয়ার বিষয়টি জানাজানি হলে হাইকোর্টে রিট করেন মাসদার আলী নামের এক প্রতিবন্ধী ব্যক্তি। আগে তাঁর টিসিবির কার্ড ছিল। নতুন তালিকায় তাঁকে বাদ দেওয়া হয়।
টিসিবির রাজশাহী অফিসের প্রধান আতিকুর রহমান বলেন, ‘হাইকোর্টের আদেশের কারণে নতুন করে মালামাল বিতরণ করা হয়নি। সিটি করপোরেশন নতুন কার্ডের তালিকা করেছে কি না সেটা আমি জানি না।’
রাসিকের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমকে কয়েক দফা ফোন করা হলেও তাঁরা ধরেননি।

চট্টগ্রামের রাউজানে থামছে না খুনের মিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই রক্তপাত দুই বছরেও থামেনি। একের পর এক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সন্ত্রাসের বলি হয়েছেন ২৭ জন। তাঁদের ২০ জনই রাজনৈতিক কারণে লাশ হয়েছেন।
২ ঘণ্টা আগে
মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
৩ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে