
হামের পর ডেঙ্গু শনাক্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছিল দেড় বছরের শিশু তাইবা। উন্নত চিকিৎসার আশায় মেয়েকে নিয়ে কুষ্টিয়া থেকে রাজশাহী এসেছিলেন কৃষক জাহিদুল ইসলাম। কিন্তু সুস্থ মেয়েকে নিয়ে বাড়ি ফেরার আশা পূরণ হলো না তাঁর। আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবনপ্রদীপ নিভে গেছে তাইবার।
কৃষক জাহিদুল ইসলামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা চৌধুরীপাড়া গ্রামে। তাইবা ছিল মা-বাবার একমাত্র সন্তান। তাঁর মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মাসের শুরুতে তাইবার জ্বর ও কাশি হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে শরীরে লালচে ফুসকুড়ি (র্যাশ) দেখা দিলে চিকিৎসকেরা হাম শনাক্ত করেন। প্রায় ১২ দিন চিকিৎসার পর শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়।
কিন্তু গত ২৭ মে আবার তাইবার জ্বর ও কাশি শুরু হলে পরিবার স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হয়। অবস্থার উন্নতি না হলে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠান।
২৯ মে রাতে রামেক হাসপাতালে ভর্তি করা হয় তাইবাকে। অবস্থার অবনতি হলে পরদিন তাকে আইসিইউতে নেওয়া হয়। ৩১ মে রক্ত পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। সে অনুযায়ী আইসিইউতে তাইবার চিকিৎসা চলতে থাকে। কয়েক দিন পর অবস্থার কিছুটা উন্নতি হলে গত বুধবার তাকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়। কিন্তু সেখানে যাওয়ার পর আবার জ্বরসহ নানা জটিলতা দেখা দেয়। দ্রুত অবস্থার অবনতি হলে তাইবাকে পরদিন আবার আইসিইউতে নেওয়া হয়। তবে তার আর উন্নতি হয়নি। গতকাল সকালে তাইবা মারা যায়।
শোকাহত বাবা জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমার একটাই সন্তান ছিল। ওর চিকিৎসায় যা যা করার দরকার ছিল, সব করেছি। কুষ্টিয়া থেকে রাজশাহীতে এনেছিলাম ভালো চিকিৎসার আশায়। কিন্তু আমার মেয়েকে আর বাঁচাতে পারলাম না।’
জাহিদুল বলেন, তাইবার মৃত্যুর আগের দিন একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা করালে সেখানে ডেঙ্গু ধরা পড়েনি। রামেকে ভুল চিকিৎসার কারণে মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, আইসিইউতে ভর্তি হওয়ার পর শিশুটির রক্ত পরীক্ষায় শ্বেত রক্তকণিকার মাত্রা অনেক বেশি এবং প্লাটিলেট কম পাওয়া যায়। পরে ডেঙ্গু পরীক্ষা করলে ফল পজিটিভ আসে। সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তী সময়ে পরীক্ষার ফল নেগেটিভ হয়।
আইসিইউ ইনচার্জ বলেন, শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এবং অক্সিজেনের প্রয়োজন না থাকায় তাকে সাধারণ ওয়ার্ডে পাঠানো হয়েছিল। সেখানে যাওয়ার পর কেন আবার অবস্থার অবনতি হলো, তা স্পষ্ট নয়। দ্রুতই তাকে আবার আইসিইউতে নেওয়া হয়েছিল। এরপর লাইফ সাপোর্ট দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচানো সম্ভব হয়নি।
একমাত্র সন্তানকে বাঁচাতে শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করেছেন জাহিদুল। চিকিৎসকদের পরামর্শে ‘গরম রক্ত’ সংগ্রহ করতে গিয়ে তাঁকে রাতভর ছুটতে হয়েছে বিভিন্ন স্থানে। তিনি জানান, তাইবার রক্তের গ্রুপ মা-বাবা কারও সঙ্গে মেলেনি। হাসপাতালে এক গ্রুপের রক্ত জমা দিয়ে অন্য রক্ত বদলে নেওয়ার সুযোগ থাকলেও তাইবার ক্ষেত্রে তা নেওয়া যায়নি। কারণ, চিকিৎসক বলেছিলেন, সংরক্ষণ করা রক্ত শিশুটিকে দেওয়া যাবে না। রক্তদাতার রক্ত নেওয়ার পরপর ‘গরম অবস্থায়’ তাইবাকে দিতে হবে। শেষ পর্যন্ত জাহিদুলের এক ভাই রক্ত দেন। কিন্তু তা আর কাজে আসেনি।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ময়মনসিংহ ইউনিটের নথি অনুযায়ী, এ অঞ্চলে মোট ২৯৩টি শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে ৯৯টি কারখানা গ্যাসনির্ভর। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, চাহিদামতো গ্যাসের চাপ না থাকায় কোনো কোনো কারখানায় অর্ধেকের বেশি মেশিন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকেরা।
৮ মিনিট আগে
রাজধানীর হাজারীবাগে গ্যারেজে ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহমান (৫০) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন। এর আগে আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে
১৪ মিনিট আগে
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী ও এক শিশু আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
১৭ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে প্রিজন ভ্যানে করে দীপু মনিকে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে স্বামীর দাফন কার্যক্রমে অংশ নেন তিনি।
১৯ মিনিট আগে