
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মোসা. নার্গিস আক্তার। আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে একমাত্র বিজয়ী প্রার্থী নার্গিস। জয়ের পর নার্গিস তাঁর ফেসবুকে লেখেন, ‘রাকসুতে আমি ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য গর্বের, সম্মানের। এখানে শুধু আমি জয়ী হই নাই, জয়ী হয়েছেন আমাকে ভোট দেওয়া প্রত্যেক ভোটার, জয়ী হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যারা দল-বলনির্বিশেষে যোগ্যতার মূল্যায়ন করেছেন।’ তিনি লেখেন, ‘আরও ধন্যবাদ দিতে চাই আমার কাছের কিছু শুভাকাঙ্ক্ষীদের, যাদের সাপোর্ট আমি শুরু থেকে পেয়েছি। আমি কৃতজ্ঞ, আমি দায়বদ্ধ বিশ্ববিদ্যালয়ের প্রতি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি। ইনশা আল্লাহ আমি আমার কাজ শতভাগ দিয়ে চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এদিকে কেন্দ্রীয় সংসদে ২৩ পদের ২০টিতে জয়ী হয়েছেন ছাত্রশিবির মনোনীত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। তিনটি পদের একটিতে জিএস হিসেবে বিজয়ী হয়েছেন সালাউদ্দিন আম্মার, ছাত্রদল মনোনীত ক্রীড়া সম্পাদক নার্গিস এবং স্বতন্ত্র প্রার্থী বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ তোফা নির্বাচিত হয়েছেন।

খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
১ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৩ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
৩ ঘণ্টা আগে