
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচ শিক্ষক এবং স্থানীয় এক চিকিৎসক ও প্রকৌশলীকে ‘সর্বহারা’ পার্টির পরিচয়ে ফোন করে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে এক শিক্ষক মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
৬ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে। হুমকিপ্রাপ্ত শিক্ষকেরা হলেন—ইংরেজি বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, গণিত বিভাগের অধ্যাপক গৌর চন্দ্র পাল, সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস এবং নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন ও কৌশিক সরকার।
এ ছাড়া রাজশাহীর এক ডাক্তার ও এক প্রকৌশলীকেও একইভাবে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক শাহরিয়ার হোসেন।
ভুক্তভোগী শিক্ষক ও স্থানীয়দের সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয়ে ফোন করে সর্বহারা পার্টির কারাবন্দী সদস্যদের জামিনের খরচের কথা বলে বিভিন্ন অঙ্কের চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে পরিবার ও ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ঘটনার বিস্তারিত জানিয়ে নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন বলেন, ‘আমার কাছে ফোন করে কলদাতা নিজেকে পূর্ব বাংলার সর্বহারা পার্টির সদস্য এবং সিরাজ শিকদারের ছোট ভাই পরিচয় দেন। কথোপকথনের একপর্যায়ে তিনি বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে চাঁদা দাবি করে। পরবর্তীকালে পুলিশ ও প্রযুক্তির মাধ্যমে নম্বরটি ট্র্যাক করে জানা যায়, কলটি মাদারীপুর এলাকা থেকে এসেছে এবং সিমটি মুফতি রেজাউল করিম নামে এক ব্যক্তির এনআইডিতে নিবন্ধিত।’
আরেক ভুক্তভোগী ইংরেজি বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন জানান, ভুয়া বা প্রতারণামূলক কল বুঝতে পেরে তিনি দীর্ঘ কথা না বাড়িয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীকালে অন্য সহকর্মীদের সঙ্গে কথা বলে একই ধরনের হুমকির বিষয়টি জানতে পারেন।
ঘটনার দিন সন্ধ্যায় অধ্যাপক শাহরিয়ার হোসেন মতিহার থানায় সাধারণ ডায়েরি করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বিষয়টি অবহিত করেন।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজুন জানান, হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সম্প্রতি কামাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ওই জমি নিজের দাবি করছেন বলে অভিযোগ ওঠে। গ্রামবাসীর ভাষ্য, জাহাঙ্গীর আলমের অংশীদারের কাছ থেকে জমিটি কিনেছেন বলে দাবি করছেন কামাল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদেই বুধবার (৩০ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
১ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও ফুটপাত মুক্ত করার কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
১২ মিনিট আগে
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘২৫৯ জনের সুপারিশ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১৮ জন কোনো কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ২২ জনের নিয়োগ এখনো স্থগিত রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
১ ঘণ্টা আগে