বগুড়া শাজাহানপুর উপজেলায় ডেঙ্গু জ্বর এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গর্ভবতী এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সহকারী পরিচালক জাকারিয়া রানা। তিনি বলেন, ‘অন্তঃসত্ত্বা ওই নারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ পাওয়া যায়। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর পেটের বাচ্চাকেও বাঁচানো যায়নি।’
মৃত ওই নারীর নাম—রোকসানা খাতুন (২৭)। তিনি ধুনট উপজেলার বেড়েরবাড়ী গ্রামের জাবির হাসানের স্ত্রী। ওই দম্পতি শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ি এলাকায় বসবাস করতেন।
ওই নারীর স্বামী জাবির হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। আগামী ২৮ আগস্ট ডেলিভারি হওয়ার কথা ছিল। এর মধ্যে প্রচণ্ড জ্বর এবং শরীরে ব্যথা নিয়ে গত ১৭ জুলাই (সোমবার) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। সে সময় পরীক্ষায় ডেঙ্গু রোগ ধরা পড়ে। করোনা পরীক্ষার জন্য নমুনাও নেন চিকিৎসকেরা।’
তিনি আরও বলেন, ‘গতকাল বুধবার বিকেল ৪টার দিকে করোনা পরীক্ষার ফলাফল থেকে জানতে পারি, আমার স্ত্রী করোনা রোগেও আক্রান্ত হয়েছ। ওই দিন বিকেল ৬টার দিকে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রীর মৃত্যু হয়। সঙ্গে পেটের সন্তানও মারা গেছে। পরে রাত ১০টার দিকে ডেমাজানী কুন্দইশ গ্রামে ওর বাবার বাড়িতে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।’
এ বিষয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সহকারী পরিচালক জাকারিয়া রানা আজকের পত্রিকাকে বলেন,

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করেছে ঝিনাইদহ র্যাব-৬। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালায়।
২ মিনিট আগে
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। তাকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা...
১ ঘণ্টা আগে
সদর উপজেলার গয়ঘর খলিফাকান্দী এলাকার ব্যবসায়ী মিজান শেখ গত ২২ আগস্ট বিকেলে ঘরে তালা দিয়ে অসুস্থ মাকে নিয়ে চিকিৎসক দেখাতে ঢাকায় যান। এ সুযোগে ২৩ আগস্ট দিবাগত রাতে চোরেরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ট্রাঙ্কের তালা ভেঙে সাড়ে ৩৪ হাজার টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
১ ঘণ্টা আগে