
সাজানো-গোছানো পরিচ্ছন্ন শহর হিসেবে রাজশাহীর সুনাম থাকলেও দিনে দিনে এখানকার শব্দদূষণের মাত্রা অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকছে। এ শহরের শুধু শিল্প এলাকায় শব্দ দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে আছে। অন্য সব এলাকা শব্দদূষণ সহনীয় মাত্রা অতিক্রম করেছে। রিকশা-অটোরিকশার অনিয়ন্ত্রিত হর্ন এই শব্দদূষণের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।
গতকাল শনিবার দিনভর রাজশাহী নগরের ছয়টি পয়েন্টে শব্দদূষণের মাত্রা পরিমাপ করে পরিবেশবাদী সংগঠন বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা। তাতে দেখা যায়, আগের তিন বছরের চেয়ে শব্দ দূষণ বেড়েছে রাজশাহীতে। এ দিন নগরের তালাইমারী, রেলগেট, সপুরা, লক্ষ্মীপুর, সাহেববাজার ও ভদ্রা এলাকায় শব্দদূষণ পরীক্ষা করে দেখেন বিশেষজ্ঞরা।
শব্দের মানমাত্রা নির্ণয়ের সময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক অধ্যাপক ইকবাল মতিন উপস্থিত ছিলেন। পরীক্ষায় নেতৃত্ব দেন প্রকৌশলী জাকির হোসেন খান। তাঁকে সহযোগিতা করেন পিএইচডি গবেষক অলি আহমেদ, শেখ ফয়সাল আহমেদ প্রমুখ।
আজ রোববার বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা ড. জাকির হোসেন খান বলেন, নগরের ব্যস্ততম রেলগেট এলাকায় ধারাবাহিকভাবে গত তিন বছর শব্দের মাত্রা পাওয়া গিয়েছিল ৯০ ডেসিবল, এবার সেখানে পাওয়া গেছে ৯০ দশমিক ৬ ডেসিবল। অথচ সরকারের আইন অনুযায়ী বাণিজ্যিক এলাকায় শব্দের সহনীয় মাত্রা হওয়া উচিত ৭০ ডেসিবল।
জাকির হোসেন খান আরও বলেন, নীরব এলাকায় দিনে ও রাতে সর্বোচ্চ শব্দের মাত্রা থাকতে হবে ৫০ ও ৪০ ডেসিবল। কিন্তু রাজশাহীর ঘোষিত নীরব এলাকায় দিনে শব্দের মাত্রা পাওয়া গেছে ৮৪ ডেসিবল। বাণিজ্যিক এলাকায় দিনে ও রাতে সর্বোচ্চ শব্দের মাত্রা থাকতে হবে ৭০ ও ৬০ ডেসিবল। তবে রাজশাহীর বাণিজ্যিক এলাকায় দিনে শব্দের ঘনমাত্রা পাওয়া যায় ৮৮ থেকে ৯০ ডেসিবলের মধ্যে। এভাবে সব ক্যাটাগরিতেই রাজশাহীর শব্দের মাত্রা বেশি পাওয়া গেছে।
শুধু শিল্প এলাকায় শব্দের স্বাভাবিক মাত্রা পাওয়া গেছে। শিল্প এলাকায় দিনে ও রাতে সর্বোচ্চ শব্দের মাত্রা থাকতে হবে ৭৫ ও ৭০ ডেসিবল। রাজশাহীর শিল্প এলাকায় শব্দের মাত্রা পাওয়া যায় ৭৪ ডেসিবেল। প্রাপ্ত মানগুলো থেকে দেখা যায়, শিল্প এলাকা ছাড়া অন্য সব জায়গায় শব্দের নির্ধারিত মানমাত্রা অতিক্রম করেছে।
ড. জাকির হোসেন খান বলেন, ‘শহরের এই শব্দদূষণ মানুষের জন্য ক্ষতিকর। রিকশা-অটোরিকশার উচ্চমাত্রার হর্ন, যানজটের মধ্যে বাস-ট্রাকের অযথা হর্ন বাজানোসহ ক্রমাগত বড় বড় গাছ কেটে ফেলা এর জন্য দায়ী।’ পরিবেশ সহনীয় করতে অটোরিকশায় উচ্চমাত্রার হর্নের পরিবর্তে ভেঁপু হর্ন লাগানো এবং প্রচুর পরিমাণ গাছ লাগানোর পরামর্শ দেন এই গবেষক।
গত বছর জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) বৈশ্বিক প্রতিবেদন অনুয়ায়ী, শব্দদূষণে বিশ্বের চতুর্থ স্থানে আছে রাজশাহী। ঢাকা বিশ্বের শব্দ দূষণের শীর্ষ নগরী। ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী মানুষের জন্য ঘরের ভেতর শব্দের গ্রহণযোগ্য মাত্রা ৫৫ ডেসিবল। আর ঘরের বাইরে বাণিজ্যিক এলাকার জন্য ৭০ ডেসিবল। অথচ রাজশাহীর বাণিজ্যিক এলাকায় শব্দের মাত্রা ১০৩ ডেসিবল, যা মানুষের জন্য ক্ষতিকর।

জনবলসংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতির কারণে ভুগছে খুলনার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। ডায়ালাইসিস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বেড না পাওয়ায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা
২ ঘণ্টা আগে
প্রার্থীর মৃত্যুতে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল। এ লক্ষ্যে প্রচার-প্রচারণা, জনসভা ও গণসংযোগ শেষ হয়েছে আজ মঙ্গলবার সকাল ৭টায়। এই আসনে বিশাল ব্যবধানে জিততে চায় বিএনপি। তবে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতে ইসলামী।
২ ঘণ্টা আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের পার্শ্ববর্তী হাওরের প্রায় ৫০০ একর বোরো জমির আধা কাঁচা ধান টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এমতাবস্থায় চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে ওই এলাকার কৃষকদের। অনেকে সর্বস্ব হারিয়ে দিশেহারা। স্থানীয়দের অভিযোগ, হুগলির হাওরসহ পার্শ্ববর্তী হাওরগুলোতে স্থায়ী বেড়িবাঁধ না
২ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হিসাবে গত বছর শীর্ষে ছিল বরগুনা জেলা। একই জেলা চলতি সময়ে হামের প্রকোপেও শীর্ষে রয়েছে। এরই মধ্যে এই জেলায় ৩ জন হামে আক্রান্ত শিশু মারা যাওয়ার তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন দপ্তর। জেলায় প্রতিদিন হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যাদের মধ্যে শিশুদের অবস্থা সবচেয়ে বেশি...
২ ঘণ্টা আগে