রাজশাহীতে উন্নয়ন সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়েছেন প্রধান অতিথি সংসদ সদস্য আয়েন উদ্দিন। এ সময় মঞ্চের সামনের নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান ও হাততালি দিতে থাকেন।
ঘটনাটি ঘটে আজ বুধবার মোহনপুর উপজেলা সদরের একটি স্কুল মাঠে। উপজেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশের শেষ দিকে বক্তব্য দিচ্ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। তখন মঞ্চে অতিরিক্ত নেতা কর্মীদের চাপে মঞ্চটি ভেঙে যায়। ফলে অন্য নেতা কর্মীদের সঙ্গে তিনিও পড়ে যান। পরে সমাবেশটি ওখানেই শেষ করা হয়। এরপর একটি উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়।
এরপর তিনি দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কেক কাটেন সংসদ সদস্য আয়েন উদ্দিন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আজকে এই উন্নয়ন শোভাযাত্রায় হাজার হাজার নেতা কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। এতেই প্রমাণিত হয়, বাংলাদেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হয়েছে। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই এলাকার মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে।’
মঞ্চ ভেঙে পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারাও ছিলেন। এ কারণে মঞ্চটি ভেঙে গেছে। তবে কেউ আহত হয়নি। আমিও ব্যথা পাইনি।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে