বগুড়ার গাবতলীতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাইফুল ইসলাম মতি (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হন আরও তিনজন। আজ শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কে গাবতলী উপজেলার চকবোচাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহত সাইফুল ইসলাম অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন। তিনি বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিরা হচ্ছেন সাইফুল ইসলামের স্ত্রী রুবিয়া ইসলাম বিউটি (৫৫), সাইফুল ইসলামের ছোট ভাই টিপু সুলতান (৪৫) ও অটোরিকশাচালক আলমগীর হোসেন (৪২)।
গাবতলী মডেল থানার ওসি বলেন, সিএনজিচালিত অটোরিকশার যাত্রীরা বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। গাবতলী উপজেলাধীন চকবোচাই বাজারের পশ্চিম পাশে শাহ সুলতান ফিড মিলের সামনে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। ট্রাক ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৭ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
২০ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর কোনো উদ্যোগ দেখা যায় না। শুষ্ক মৌসুমে হেঁটে চলাচল করা গেলেও বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে দুর্ঘটনায় অনেকেই আহত হন। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিসহ সরকারি দপ্তরে দফায়...
৪১ মিনিট আগে
ফুলবাড়ি বাজার-সংলগ্ন একটি জমি নিয়ে চয়ন রাজভর ও একই গ্রামের আমিনুর ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার তারাবির নামাজের পর রাত সাড়ে ৯টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সেখানে জড়ো হলে সংঘর্ষের মধ্যে কে বা কারা চয়ন রাজভর ও আমিনুর ফকিরকে ছুরিকাঘাত করে।
২ ঘণ্টা আগে