নওগাঁর মান্দায় জমিজমার বিরোধ নিষ্পত্তির জন্য ডাকা সালিসে প্রতিপক্ষের মারধরে তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর উপজেলার গনেশপুর ইউনিয়নের দোসতিনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
প্রতিপক্ষের মারধরে আহত আব্দুর রাজ্জাক (৬০), ফিরোজ হোসেন (৩৯) ও গোলাম মোস্তফাকে (৪৫) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আব্দুর রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন দোসতিনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (৪০) ও মকছেদ আলী (৩৫)।
জানতে চাইলে সালিসের সভাপতি ইউপি সদস্য সামসুল হক ধলু আজকের পত্রিকাকে বলেন, ‘নামাজের সময় হওয়ায় সালিসের মুলতবি দিয়ে সবাই মসজিদে যাই। নামাজ শেষে খাওয়া-দাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় বাদী পক্ষের লোকজন অতর্কিতভাবে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা করেন। এতে তিনজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় বাদী পক্ষের দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।’
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। দুজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে