
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফল ঘোষণা শুরু হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ১৭টি কেন্দ্রের ফল এসে পৌঁছেছে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে। এতে দেখা যাচ্ছে, এই আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ চার প্রার্থী একটি ভোটও পাননি।
বাকি তিন প্রার্থী হলেন তৃণমূল বিএনপির জামাল খান দুদুর সোনালী আঁশ, বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহার নোঙ্গর ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শামসুদ্দিন।
এই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী ১৭ কেন্দ্রে ৯ হাজার ৪১৬, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কাঁচি প্রতীকে ৫ হাজার ৮৭৫, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী আয়েশা আক্তার জাহান ডালিয়া বেলুন প্রতীকে ৩১২, এনপিপির প্রার্থী নুরুন্নেসা আম প্রতীকে ৩৫, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ ছড়ি প্রতীকে ২৭ ও বিএনএফের প্রার্থী মো. আল সাআদ টেলিভিশন প্রতীকে ৮৬ ভোট পেয়েছেন।
এ ছাড়া প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে গোলাম রব্বানীকে সমর্থন দেওয়া আওয়ামী লীগ নেতা মো. আখতারুজ্জামানের ঈগল প্রতীকে পড়েছে ৮৬ ভোট।
ভোটের এই ফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে বড় পর্দায় দেখানো হয়েছে। রাজশাহী-১ আসনে মোট ভোটকেন্দ্র ১৫৮টি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্য কেন্দ্রগুলোর ফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেনি।

রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদক কারবারিদের তালিকার দুই নম্বরে নাম থাকা জাহাঙ্গীর আলম হেরোইন ও অস্ত্রসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। সেই জাহাঙ্গীর গত মঙ্গলবার অংশ নেন গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী কমিউনিটি পুলিশিং সভায়। এতে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা।
৩ ঘণ্টা আগে
রাজধানীর আদাবরে ফুটবল খেলা দেখার সময় বাঁশি বাজানোকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আবুল বাশার বাদশা নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি ছিলেন। এ ঘটনায় একই কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নামে আরও একজন নেতা...
৩ ঘণ্টা আগে
বান্দরবানের সাত উপজেলায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা এখন গভীর সংকটের মুখে। জেলার ৪৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭৪টিতে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রশাসনিক দায়িত্বের চাপ বাড়ায় শ্রেণিকক্ষে পাঠদানে সময়...
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে বাসুদেবপুর গ্রাম। গ্রামের বাড়িগুলোর আশপাশে থাকা সামান্যতম ভিটেমাটি অনাবাদি নেই। গ্রামের মাঝ দিয়ে যাওয়া রাস্তার দুধারে ফুল, ফল, মসলা ও বনজ বৃক্ষের চারা চোখে পড়ে। সেই সঙ্গে চোখে পড়ে, নার্সারির নামসংবলিত সাইনবোর্ড। নার্সারিগুলোয় মানুষের ব্যস্ততার দৃশ্যও চোখ এড়ায় না।
৪ ঘণ্টা আগে