
কুমিল্লার মুরাদনগরসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখা ও বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলেপমেন্ট (এসিডি)।
মানববন্ধনে বক্তারা ধর্ষণ, হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদ জানান। বক্তারা বলেন, দেশের আইন বিক্রি হচ্ছে, বিচার বিভাগ বিক্রি হচ্ছে, ফলে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। প্রচলিত আইনেই দ্রুততম বিচারের দৃষ্টান্ত স্থাপন করা গেলে এমন ঘটনা ঘটবে না। এমন ঘটনা প্রতিহতে সামাজিকভাবেও মানুষের সচেতনতার প্রয়োজন মনে করেন তারা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায়। অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জ্যেষ্ঠ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, উন্নয়নকর্মী সুব্রত পাল, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত, আদিবাসী পরিষদের নেতা সুভাষ চন্দ্র রায় প্রমুখ।

সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলায় নদ-নদীর তীরবর্তী বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এসব স্থানে অনেক আগে থেকেই বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি বিলীন হয়ে গেছে নদ-নদীতে। বর্তমানে বেড়িবাঁধের অন্তত ৪০টি স্থান ঝুঁকিতে রয়েছে।
২০ মিনিট আগে
রাজশাহীর প্রশাসন আম সংগ্রহের তারিখ ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে গত এপ্রিলে। কিন্তু তার তোয়াক্কা না করেই দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় অপরিপক্ব আম নামাতে শুরু করেছেন অসাধু ব্যবসায়ীরা। এমনকি জেলার সবচেয়ে বড় আমবাজার বানেশ্বর হাটেও মিলছে আম।
২৩ মিনিট আগে
অতিবৃষ্টির ধাক্কায় সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে লক্ষাধিক কৃষক পরিবার। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ শতাধিক জিরাতি পরিবার, যারা প্রতিবছর আবাদ মৌসুমে বাড়িঘর ছেড়ে হাওরে অস্থায়ীভাবে বসবাস এবং জীবিকা নির্বাহ করে। বৈশাখ শেষে যেখানে স্বস্তি নিয়ে ঘরে ফেরার...
৩০ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুলড্রেস পরে মসজিদের সামনে টিকটকের ভিডিও তৈরি করার অভিযোগে এক ছাত্রীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে। টিসি পাওয়া ওই ছাত্রী দেওয়ানগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখার জেনারেল ইলেকট্রনিকস ট্রেডে নবম শ্রেণিতে পড়ত।
৩ ঘণ্টা আগে