রাজশাহী সদর দলিল লেখক সমিতি দখলের দায় নেয়নি নগর বিএনপি। যারা দলিল লেখক সমিতি দখল করেছে, তারা বিএনপির কেউ নয় বলে নগর বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দখলের সঙ্গে যাদের নাম এসেছে, তারা আওয়ামী লীগেরই কর্মী বলে দাবি করেছে বিএনপি।
গত শনিবার আজকের পত্রিকার শেষের পাতায় ‘বিএনপি সেজে সমিতি দখলে আওয়ামী লীগ কর্মী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এরপর সেদিনই নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু এক বিজ্ঞপ্তিতে দলের অবস্থান স্পষ্ট করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদের ব্যাপারে মহানগর বিএনপির সুস্পষ্ট বক্তব্য, হিটলার গংদের (যারা সমিতি দখল করেন) সঙ্গে মহানগর বিএনপির কোনো দলীয় সম্পর্ক নেই। তারা বিগত ১৭ বছরে ভোটের আন্দোলনে বিএনপির সঙ্গে ছিল না।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রকৃতপক্ষে তারা বিগত সিটি করপোরেশন নির্বাচন ও ৭ জানুয়ারির নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র প্রকাশিত হয়েছে। সুতরাং রাজশাহী মহানগর বিএনপি এদের ব্যাপারে কোনো দায় নেবে না। এরা বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষে সক্রিয়ভাবে অংশ নেয়।’
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৬ আগস্ট দলিল লেখক শামীম রেজা হিটলার বহিরাগত দুই শতাধিক সন্ত্রাসী নিয়ে সমিতির কার্যালয়ে গিয়ে কার্যনির্বাহী কমিটির সদস্যদের তাড়িয়ে দেন। ওই দিন রাতে সমিতির তখনকার সভাপতি মহিদুল হকের বাড়িতে হামলা-ভাঙচুরের চেষ্টা করা হয়। পরে সভাপতি মহিদুল হক ও সাধারণ সম্পাদক জাকাতুল্লাহ মলারসহ কার্যনির্বাহী কমিটির সব সদস্যকে পদত্যাগ করতে বাধ্য করেন।
এরপর আহ্বায়ক কমিটি গঠনের জন্য ১৫ আগস্ট সাধারণ সভা ডাকা হয়। ওই সভায়ও বহিরাগত সন্ত্রাসী নিয়ে অবস্থান নেন হিটলার। সাধারণ সভায় সমিতির ১৪৫ জন সদস্য উপস্থিত ছিলেন। তবে মাত্র তিনজনের সমর্থনে আব্দুর রকিব বুলবুল নামের এক দলিল লেখককে আহ্বায়ক এবং নিজেকে সদস্যসচিব রেখে ১১ সদস্যের কমিটি ঘোষণা দেন হিটলার। তাঁরা নিজেদের বিএনপির কর্মী পরিচয় দিয়ে দলিল লেখক সমিতি দখলে নেন।
নগর বিএনপির বিবৃতির বিষয়ে মন্তব্য জানতে আজ সোমবার দুপুরে আব্দুর রকিব বুলবুল ও শামীম রেজা হিটলারের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তাঁরা মোবাইলে কথা বলবেন না বলে জানিয়েছেন। তাঁরা বিএনপির বিবৃতি দেখেছেন জানালেও এ নিয়েও কোনো মন্তব্য করতে চাননি।

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম নামে (৩৫) সিএনজিচালিত এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজারে এই দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আগস্টে ৩০ জন এবং সেপ্টেম্বরের শেষ পর্যন্ত আরও ২৪ জন অ্যানথ্রাক্স রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে নারীর সংখ্যাও উল্লেখযোগ্য। তবে এখন পর্যন্ত এ রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আক্রান্তদের অধিকাংশই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
৩২ মিনিট আগে
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুদানে বিদ্যুতায়িত হয়ে মারা যান বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা। ডিসেম্বরেই মিশন শেষে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই থেমে গেল জীবন, আর অপূর্ণ রয়ে গেল মাকে দেওয়া সেই স্বপ্নের প্রতিশ্রুতিগুলো। তাঁর আকস্মিক মৃত্যুতে
১ ঘণ্টা আগে
ফরিদপুর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার অবৈধ ওষুধ তৈরি ও প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ফরিদপুর শহরের গোয়ালচামট ১ নম্বর সড়ক এলাকায় অবস্থিত ‘জনতা আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ’ নামক কারখানায় জেলা প্রশাসন ও স্পেশাল
১ ঘণ্টা আগে