রাজশাহীর তানোর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন নামধারী প্রতারক, মাদকসেবী, বখাটেদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ২ আগস্ট তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান চিঠির মাধ্যমে নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনায় বলা হয়, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন নামধারী টাউট বাটপার, হেরোইন খোর, গাঁজাখোর ও মাতাল তথ্য সংগ্রহের নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে চাঁদাবাজিসহ প্রতিষ্ঠানের সঙ্গে অশালীন ভাষা প্রয়োগসহ খারাপ আচরণ করছেন। যদি কোনো লোক কোনো তথ্যের জন্য প্রতিষ্ঠানে যায় তবে তিনি তাঁর সঠিক পরিচয় দিয়ে তথ্য অধিকার আইন অনুযায়ী দুই টাকার টিকিট লাগিয়ে প্রতিষ্ঠান প্রধান বরাবর একখানা আবেদনপত্র দাখিল করবেন।’
এতে আরও বলা হয়, ‘কেউ আবেদন করলে প্রতিষ্ঠান প্রধান তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী ২০ (বিশ) কর্ম দিবসের মধ্যে তথ্য প্রদান করবেন। যদি কেউ তথ্য সংগ্রহের নামে প্রতিষ্ঠানে গিয়ে চাপাবাজি করেন বা কোনো অশান্তি সৃষ্টি করেন তবে প্রয়োজনে প্রতিষ্ঠান প্রধান এবং সকল শিক্ষক কর্মচারী মিলে তাঁকে আটকে রেখে থানায় দেবেন।’
এ নির্দেশনার অনুলিপি তানোরের প্রতিটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, ‘প্রতারকদের রুখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলায় উপবৃত্তি ছাত্র-ছাত্রীদের ও অভিভাবকদের মোবাইলে মেসেজের মাধ্যমে দেওয়া বা রেড-ক্রিসেন্টের সাহায্য দেওয়ার ঘটনা সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। এ বিষয়ে তাঁদের অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

রংপুরের কাউনিয়া উপজেলার আরাজী বীরচরণ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক পলাশের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রধান আসামি মোজাহার আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোজাহার আলী উপজেলার সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের মৃত সাদুল্ল্যাহর ছেলে।
২৮ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা কাল্টু ও লিটন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার রাত ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়েছে ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাংশ। ভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষায় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে ভাঙন শুরুর আগে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়...
১ ঘণ্টা আগে
গত রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৫২ মিনিটের দিকে অলি নূর মাহমুদ মোটরসাইকেলযোগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র ও সাবেক বাণিজ্য মেলার মাঠের মধ্যবর্তী সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা হঠাৎ সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান।
১ ঘণ্টা আগে