
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের দুই নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কালুপুর পাগলা সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি দিপু ও একই এলাকার হাউস আলীর ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি সুবেল। বিষয়টি নিশ্চিত করেছেন একই ওয়ার্ড বিএনপি নেতা মো. শহিদুল ইসলাম।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেলযোগে দুর্লভপুর বাজার থেকে শিবগঞ্জ বাজার ফিরছিলেন দিপু ও সুবেল। এ সময় কালুপুর পাগলা সেতু এলাকায় পৌঁছালে এক দল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। তাদের পা ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলাম বলেন, আহত দুজনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
শিবগঞ্জ থানার পরির্দশক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, কালুপুর পাগলা সেতু এলাকায় দুজনকে কুপিয়ে জখম করেছে বলে শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জীবননগরে পাম্পে কাগজপত্র বিহীন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল নিতে যাওয়া দুই চালককে ১ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।
৩ মিনিট আগে
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শীর্ষ দুই পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র (আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত) প্রার্থী শেখ ফরিদ নির্বাচিত হয়েছেন।
১৬ মিনিট আগে
লক্ষ্মীপুরে তেওয়ারীগঞ্জে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামে একটি ফসলের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার চরাঞ্চলের ফুলছড়ি ইউনিয়নের টেংড়াকান্দি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারের ওবায়দুল ডাক্তারে ওষুধের দোকানে কে বা কারা আগুন দিলে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের কাশেমের মনিহারি দোকানে ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে