
জাতীয় সংসদ নির্বাচনে কোনো অনিয়ম হলে তরুণ প্রজন্ম বরদাশত করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
মুজিবুর রহমান বলেন, এই নির্বাচন দেশের মানুষের কাছে বহু প্রত্যাশিত। অনেক রক্ত, ত্যাগ ও জীবনের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে এবং একটি নির্বাচন এসেছে। এর নেতৃত্বে ছিল এই দেশের তরুণ প্রজন্ম। সারা দেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এই নির্বাচনে কোনো অনিয়ম হলে তরুণ প্রজন্ম বরদাশত করবে না।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের এই কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে তিনি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটির সাবেক এই সংসদ সদস্য প্রত্যাশা করেন, এবার নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘এই দেশের মানুষ এখন পরিবর্তন চায়। সবাই পরিবর্তনের পক্ষে একমত হয়েছে। দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশা আল্লাহ, সারা দেশে জামায়াতে ইসলামীর প্রার্থীরাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হবেন।’

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
৩৭ মিনিট আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৬ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৬ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৬ ঘণ্টা আগে