
দুই দিন ধরে রাজশাহীর ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সূর্যের প্রখর তাপে সকাল থেকে তেতে উঠছে পথঘাট। সেই সঙ্গে বইছে লু হাওয়া। এতে জনজীবনে হাঁসফাঁস শুরু হয়েছে। এ অবস্থায় ঈদের বাজারমুখী মানুষ ছাড়া শহরের রাস্তায় কেউ বের হচ্ছেন না।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, আজ শনিবার বেলা ২টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ দিন ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটিই ছিল রাজশাহীর চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।
আবহাওয়া অফিস বলছে, কোনো এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের ভেতর থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। আর ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের ভেতর থাকলে তা মাঝারি তাপপ্রবাহ। সে অনুযায়ী দুই দিন ধরে রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ চলছে। এর আগে গত ২১ মার্চ ছিল মৃদু তাপপ্রবাহ।

আজ দুপুরে নগরের দড়িখড়বোনা এলাকায় কথা হয় রিকশাচালক মো. সাইফুলের সঙ্গে। তিনি বলেন, ‘সকাল থেকে রাস্তার পিচ গরম হয়ে যাচ্ছে। একটু বেলা বাড়লে তাপে মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে। তারপরও বিশ্রাম নাই। ঈদে টাকার দরকার। তাই বেরিয়েছি।’
রেলগেট এলাকায় কথা হয় আখের রস বিক্রেতা তুহিন আলীর সঙ্গে। তিনি বলেন, ‘রোজার শুরু থেকে এবার রসের চাহিদা বেশি। গরম পড়ার সাথে সাথে চাহিদা অনেক বেড়ে গেছে। সারা দিন রোজা রেখে মানুষ এই গরমে তৃপ্তি পেতে আখের রস কিনে নিয়ে যাচ্ছেন। তবে গরমের মধ্যে দাঁড়িয়ে কাজ করতে আমারই হাঁসফাঁস লেগে যাচ্ছে। প্রচণ্ড গরম।’

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আনোয়ারা খাতুন জানান, রাজশাহীতে সর্বশেষ ২১ ও ২২ মার্চ ৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তখন সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসে নামে। ২৩ মার্চ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। গতকালের চেয়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমলেও গরম কমেনি।

একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান (মনির খান) মারা গেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে মনির খানের মৃত্যু হয়...
৮ মিনিট আগে
বৈরী আবহাওয়ার প্রভাবে টানা ভারী বর্ষণে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে।
১৫ মিনিট আগে
ভারতীয় এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় জামালপুরের দেওয়ানগঞ্জের এক কলেজছাত্রকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো শিক্ষার্থীর নাম মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার একটি কলেজের দ্বাদশ...
২৮ মিনিট আগে
রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে হালুয়াকান্দি গ্রামের গরু ব্যবসায়ী মো. নাসির মণ্ডলের (৫০) টিনের গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। চুরি হওয়া গরুগুলোর মধ্যে দুটি লাল, দুটি ছাই রঙের ও একটি সাদা ষাঁড় রয়েছে। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
৩২ মিনিট আগে