
আফ্রিকার দেশ আলজেরিয়ায় আম চাষে আগ্রহী বাংলাদেশি কৃষকদের ভাড়া ছাড়াই সেখানে নিয়ে যেতে চায় দেশটির সরকার। জমি, বিদ্যুৎ, গ্যাস ও পানির সুবিধাও দেওয়া হবে বিনা খরচে। আম উৎপাদন ছাড়াও প্রক্রিয়াজাত পণ্য এবং আম আমদানিতে আগ্রহ দেখিয়েছে দেশটি।
শুক্রবার (২৭ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে ‘আলজেরিয়ার সঙ্গে কৃষি বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা’ শীর্ষক কৃষিভিত্তিক আম প্রক্রিয়াকরণবিষয়ক সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলৌহাব সাইদানী।
আয়োজনে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জের আমচাষি, ব্যবসায়ী, উদ্যোক্তা ও রপ্তানিকারকেরা। সম্মেলনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরাম।
রাষ্ট্রদূত সাইদানী বলেন, ‘আলজেরিয়া একটি উন্মুক্ত অর্থনীতির দেশ। পর্যটনের পাশাপাশি কৃষি খাতে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। আমরা বাংলাদেশ থেকে কৃষক, গবেষক ও উদ্যোক্তাদের নিয়ে গিয়ে আম চাষের উপযোগিতা ও জমির গুণাগুণ যাচাই করতে চাই।’
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে যাত্রীবাহী বিমান ও কার্গো ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা চলছে। চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি কেন্দ্র গড়ে তোলার আগ্রহের কথাও জানান তিনি।
রাষ্ট্রদূত এ সময় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আমবাগান, বাজার ও প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের সভাপতি নুরুল মোস্তফা, সাধারণ সম্পাদক আলী হায়দার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, আখতারুল ইসলাম রিমন, পরিচালক রাইহানুল ইসলাম লুনা, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক প্রমুখ।
উল্লেখ্য, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন।

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। আজ সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ উদ্ধার অভিযান চললেও তাঁর কোনো সন্ধান মেলেনি।
১৪ মিনিট আগে
কুমিল্লার সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে সাজ্জাদ হোসেন (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ধনপুর গ্রামের খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে একটি ড্রেজার মেশিন অকেজো করা হয়েছে এবং পাইপলাইনসহ যন্ত্রপাতি ধ্বংস করা হয়েছে।
১৯ মিনিট আগে
মৃত্যুর আগের দিন পর্যন্ত সংগঠনের কাজে সার্বক্ষণিক সক্রিয় ছিলেন অধ্যাপক বদিউর রহমান। ভালো-মন্দ, সংগঠনের অভ্যন্তরীণ বা বাহ্যিক সংকটসহ যেকোনো বিষয়ে সব সময়ই বলিষ্ঠভাবে প্রকৃত অভিভাবকের ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ কোনো শারীরিক জটিলতা না থাকলেও তাঁর এই হঠাৎ প্রয়াণে উদীচীর শিল্পী-কর্মী সহযোদ্ধারা হতবিহ্বল
২৫ মিনিট আগে