
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে একটি বাসা থেকে রুহুল আমিন শেখ (২৬) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আলীনগর বর্ণ বিদ্যালয়ের সামনের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) জিহাদ মাহমুদ নাহিদ জানান, রুহুল আমিন শেখের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার মাধাকান্দি গ্রামে। তাঁর বাবা মৃত আব্দুর রশিদ শেখ। পরিবারের সঙ্গে তিনি কামরাঙ্গীরচরের আলীনগরে ভাড়া বাসায় থাকতেন এবং কাপড়ের ব্যবসা করতেন।
জিহাদ মাহমুদ নাহিদ বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল সোয়া ৩টার মধ্যে যেকোনো সময় রুহুল আমিন বাসার ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ বিকেলে বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রুহুল আমিন ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এ ছাড়া অন্যান্য ব্যবসায়ীর কাছেও তাঁর টাকা পাওনা ছিল। ব্যবসায় মন্দার কারণে ব্যাংকের কিস্তি বাকি হয়ে যায়। অন্যান্য ব্যবসায়ীদের পাওনাও তিনি পরিশোধ করতে পারছিলেন না।
ব্যাংক ও অন্যান্য ব্যবসায়ীরা টাকার জন্য চাপ দিচ্ছিলেন বলে পুলিশের প্রাথমিক ধারণা। এসব কারণে রুহুল আমিন আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

রংপুরের পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাদ্রাসার কেয়ারটেকারসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের রাজারামপুর (জয়পুর) এলাকায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত দুজন হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন। আজ রোববার বেলা ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।
৩০ মিনিট আগে
সুনামগঞ্জে হাওর ও ডোবা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামসংলগ্ন ডোবা থেকে এক নারী ও শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কুতুবপুর গ্রামসংলগ্ন হাওর থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৫ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে দলিল লেখকের সহকারী কেএম প্রিন্সকে আটক করেছে পুলিশ। ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালকের মৌখিক অভিযোগে উপজেলা ভূমি অফিস থেকে তাঁকে আটক করা হয়।
৩৯ মিনিট আগে