রাজশাহী: রাজশাহীতে ফেনসিডিলসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন- রাজশাহীর দামকুড়া থানার কাদিপুর দিয়াশলাইপাড়া গ্রামের ফারুক হোসেন (৩৭) ও তাঁর স্ত্রী সুলতানা বেগম (৩৩)।
গতকাল সোমবার দিবাগত রাত ১০টার দিকে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাদের গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার সকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, এই দম্পতির বাড়ি থেকে ৫৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। তাঁরা ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত। এ নিয়ে তাঁদের বিরুদ্ধে দামকুড়া থানায় একটি মামলা করা হয়েছে।

খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। পেশায় তিনি একজন ব্যাংক কর্মকর্তা। ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে আজমুলকে মারধরে অংশ নেওয়া
১২ মিনিট আগে
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার, জড়িতদের শাস্তি এবং চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মৌন মিছিল করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের কর্মসূচিতে কালো ব্যাজ ধারণ করে এ কর্মসূচি পালন করেন তাঁরা। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত
২৫ মিনিট আগে
গ্রেপ্তার এড়াতে মোতালেব হাসপাতালের দ্বিতীয় তলা থেকে মাটিতে লাফ দেন। সেখানে থাকা পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাঁকে ধরে ফেলেন। পরে মোতালেবকে হাসপাতালে রেখে পুলিশ চলে যায়।
৪৩ মিনিট আগে
নৈতিক স্খলনের অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু তাঁর সংসদ সদস্যপদ শূন্য ঘোষণার বিষয়ে স্পিকার বা কমিশনকে কিছু বলেনি জামায়াত। এই অবস্থায় স্পিকার যদি নির্বাচন
১ ঘণ্টা আগে