
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশটির ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে নগরীর পদ্মা আবাসিক এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা করেন। এরপর ভারতের জাতীয় সংগীত গাওয়া হয়।
সহকারী হাইকমিশনার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভারতের রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন। পরে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা, কর্মচারীসহ রাজশাহীতে অবস্থানরত বিভিন্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী এবং অন্য ভারতীয় নাগরিকেরা উপস্থিত ছিলেন।

মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জিটুজি ভিত্তিতে চীনের অর্থায়নে মোংলা বন্দরে দুটি অত্যাধুনিক কনটেইনার জেটি নির্মাণ করা হবে।
১৩ মিনিট আগে
নীলফামারী জেলার ৭৭টি সরকারি দপ্তরের ওয়েবসাইট পর্যালোচনা করে মাত্র ১৩টির তথ্য শতভাগ হালনাগাদ পাওয়া গেছে। আবার ১১টি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে গুরুত্বপূর্ণ সাতটি বিষয়ে ৫০ শতাংশেরও কম তথ্য হালনাগাদ রয়েছে। এমনকি একটি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে কোনো তথ্যই পাওয়া যায়নি।
১৩ মিনিট আগে
এনসিপির নেতা-কর্মীদের ওপর ফের হামলা হলে ফতুল্লা থানার ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার। গতকাল সোমবার বক্তাবলীতে হামলার ঘটনায় মামলা করতে গিয়ে তিনি এ বক্তব্য দেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
২৭ মিনিট আগে
ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। অভিযুক্ত নাইমুল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি ওই স্কুলছাত্রী তার বাবা-মাকে জানালে তাঁরা নাইমুলকে নিষেধ করেন। কিন্তু তিনি উত্যক্ত করতেই থাকেন।
৩০ মিনিট আগে