
নওগাঁর রাণীনগরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধান কাটা কাস্তে দিয়ে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় স্থানীয়রা সুলতান সরদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। আহত ওই কিশোরীকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গতকাল বুধবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন।
দায়েরকৃত মামলায় যুবক সুলতানকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক সুলতান একই গ্রামের নমো সরদারের ছেলে।
আহত কিশোরীর বাবা জানান, দীর্ঘদিন আগে থেকে যুবক সুলতান তাঁর মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার তাঁকে নিষেধও করা হয়। গতকাল বিকেলে তাঁর মেয়ে ছাগলকে খাস খাওয়ানোর জন্য কালীগ্রাম কসবাপাড়ার গোসাইপুকুর পাড়ে গেলে সেখানে যুবক সুলতান গিয়ে তাঁর মেয়ের পথরোধ করে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকেন।
একপর্যায়ে সুলতান তাঁর হাতে থাকা ধান কাটা কাস্তে দিয়ে মেয়ের গলা কেটে হত্যার চেষ্টা করেন। এ সময় গলার একাধিক স্থানে কেটে যায় এবং হাত দিয়ে কাস্তে আটকানোর চেষ্টা করলে তাঁর মেয়ের হাতের চারটি আঙুলও কেটে যায়। একপর্যায়ে চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে মেয়েকে রক্ষা করে। যুবক দৌড়ে পালানোর সময় স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে তিনি সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান আজকের পত্রিকাকে জানান, কিশোরী মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টার সময় স্থানীয় জনতা সুলতানকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় আহত মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় সুলতানকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে