
কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো রাজশাহীতেও ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ৩ জুন পর্যন্ত। ট্রাকগুলো থেকে চিনি, তেল ও ডাল বিক্রি করা হচ্ছে। তবে প্রতিটি পণ্যেরই দাম এবার বেশি।
টিসিবির দেওয়া তথ্যমতে, আগে চিনি বিক্রি করা হতো ৭০ টাকা কেজি দরে। এবার চিনির দাম ৮০ টাকা। আগে ৬০ টাকায় মসুরের ডাল দেওয়া হলেও এখন গুনতে হচ্ছে ৮০ টাকা। এ ছাড়া তেলের দাম ১০০ টাকা লিটার ছিল আগে, এবার বিক্রি করা হচ্ছে ১৩৫ টাকা লিটার।
প্রতিটি পণ্যের দাম ২০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা। তাঁরা বলছেন, বাজারমূল্যের চেয়ে টিসিবি পণ্যের দামের তারতম্য না থাকলে তা নিম্ন আয়ের মানুষের কোনো কাজে আসবে না। দাম কমানোর দাবি জানিয়েছেন তাঁরা।
আজ রাজশাহীর হযরত শাহমখদুম (রহ.)-এর মাজারের সামনে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছিল। মালেকা খাতুন নামের এক নারী বলেন, ‘আগে আমরা একটু কম টাকাতেই চাল, চিনি ও তেল পেতাম। এবার এসে দেখছি সব দাম বেশি। এতে তো সমস্যা। আমাদের মতো গরিব মানুষ টিসিবির মালামালের জন্য অপেক্ষা করতাম। এখন তো বাজারের চেয়ে দামে খুব বেশি পার্থক্য নেই। এভাবে হুট করে দাম বাড়িয়ে দেওয়া ঠিক হয়নি।’
ফারুক হোসেন নামের আরেক ক্রেতা বলেন, ‘সরকার তো আমাদের সঙ্গে ব্যবসা করছে না যে দাম বাড়াতে হবে। সাধারণ মানুষের একটু সুবিধার জন্যই তো টিসিবির পণ্য বিক্রি করা হয়। তাহলে দাম কেন বাড়াতে হলো সেটা মাথায় আসছে না। আমরা এটা আশা করিনি।’

জানতে চাইলে টিসিবি রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে সব পণ্যেরই দাম বেড়েছে। ফলে আগের রেটে টিসিবির মালামাল দেওয়া সম্ভব নয়। দাম একটু বাড়াতে হয়েছে। তারপরও প্রচণ্ড ভিড়। আমরা ধৈর্য ধারণ করে সবাইকে মালামাল নিতে বলছি।’
রাজশাহী নগরের ৩০টি ওয়ার্ডের নির্ধারিত ১০টি পয়েন্টে শুক্র-শনিবারসহ প্রতিদিন টিসিবির পণ্য বিক্রি করা হবে আগামী ৩ জুন পর্যন্ত। প্রতিটি পয়েন্টে ৪০ জন করে মোট ৪ হাজার পরিবার ৫১৫ টাকার প্যাকেজে টিসিবির এই পণ্য কিনতে পারবেন। ঈদ উপলক্ষে এই ট্রাকসেল ছাড়াও টিসিবির কার্ডধারীদের মধ্যে প্রতি মাসে পণ্য বিক্রি করা হচ্ছে।

পরিবারের দাবি, ঘটনার সময় হৃদয় স্বাভাবিক গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। পেছন থেকে একটি রাইডার গ্রুপ এসে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য দাওয়াত দিয়ে এনে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শান্ত বিশ্বাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সরাইল থানা-পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় তিতাস নদীতে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সর্তা নদীর আন্ধারমানিক ও তুলাতলি এলাকায় পরিচালিত অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার ও প্রায় দুই হাজার ফুট পাইপ নষ্ট করার পাশাপাশি জব্দ করা হয়েছে নদীর তীরে মজুত রাখা প্রায় ২০ হাজার ঘনফুট বালু।
৩৮ মিনিট আগে
কুমিল্লার লাকসামে বাড়ির পাশে পুকুরে ডুবে আপন চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় লাকসাম পৌর এলাকার মিশ্রী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো কুমিল্লা আদালতের আইনজীবী শামসুল হকের মেয়ে ফাতেমা আক্তার (৩) এবং তাঁর বড় ভাই দুবাইপ্রবাসী নাসির উদ্দিনের ছেলে সুফিয়ান (৪)।
৪৩ মিনিট আগে