
কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এক মৃত চিকিৎসককে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই চিকিৎসকের নাম ডা. জীবেশ কুমার প্রামাণিক। প্রজ্ঞাপনে তাঁর কোড নম্বর ১১১৫২৪।
ডা. জীবেশ কুমার প্রামাণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। করোনা আক্রান্ত হয়ে চলতি বছরের ৬ জানুয়ারি তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গতকাল সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁকেই বদলি করে মোহাম্মদ আলী হাসপাতালে পদায়ন করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কোভিড-১৯ অতিমারি সুষ্ঠুভাবে মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ৪৩ জন চিকিৎসককে বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে। এই প্রজ্ঞাপনের তালিকায় ১৫ নম্বরে ডা. জীবেশ কুমার প্রামাণিকের নাম রয়েছে।

বিষয়টি নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে পদায়নকৃতদের তালিকায় মৃত চিকিৎসক ডা. জীবেশ কুমার প্রামাণিকের নাম রয়েছে। বিষয়টি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাব।

খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলসহ দেশের নদ-নদী দখল ও দূষণ বন্ধ এবং নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষার দাবিতে ‘নদী বাঁচাও, জীবন বাঁচাও, বাঁচাও বাংলাদেশ’ স্লোগানে রাজশাহীতে নদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ আখ্যা দেওয়ার প্রবণতা বন্ধের দাবি জানানো হয়।
২ মিনিট আগে
ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ রেখেছেন খুলনার জ্বালানি তেল ব্যবসায়ীরা। আজ শনিবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার কর্মসূচি পালন করছেন তাঁরা। জানা গেছে, চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে খুলনাসহ ১৫ জেলায় তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখা হয়েছে।
৫ মিনিট আগে
পবিত্র ঈদুল ফিতরের প্রায় এক সপ্তাহ বাকি থাকতেই রাজধানীর জুরাইনের শপিং মলগুলোতে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। গতকাল শুক্রবার সকাল থেকেই এসব শপিং মলগুলোতে কেনাকাটা করতে আসেন ক্রেতারা। ফুটপাতের দোকানগুলোতেও ভিড় দেখা গেছে।
৮ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে কলাপাতা কাটাকে কেন্দ্র করে তর্কের জেরে ঘুষিতে সিএনজিচালিত অটোরিকশাচালক বিল্লাল হোসেন (৫০) নিহতের ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।
১৩ মিনিট আগে