
পাবনার ঈশ্বরদীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া-নাটোর মহাসড়কের ঈশ্বরদী উপজেলার মুন্নার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ (২৭) ও একই উপজেলার বিয়াঘাট ইউনিয়নের মোল্লাবাজার গ্রামের শফিকুল ইসলামের ছেলে মুদি ব্যবসায়ী ইশতিয়াক আহমেদ আশিক (২৮)। আহতের নাম আরিফুর রহমান (২৬)। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যানাল বলেন, ‘ঘটনার সময় একটি মোটরসাইকেলে তিনজন নাটোর-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে কুষ্টিয়াতে বেড়াতে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন ছাত্রলীগ নেতা সালাউদ্দিন। পথিমধ্যে ঈশ্বরদী উপজেলার মুন্নার মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী যাত্রীবাহী মৌসুমী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইশতিয়াক আহমেদ আশিক মারা যান। আহত সালাউদ্দিন ও আরিফুরকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী নেওয়ার পথে ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের মৃত্যু হয়। আরিফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিষ কুমার স্যানাল আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে ঈশ্বরদী হাইওয়ে পুলিশ। তবে বাসের চালক-হেলপার পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে