
সিরাজগঞ্জের নলকায় ট্রাকের ধাক্কায় মোস্তফা ফিরোজ (৩৬) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজের বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর গ্রামে।
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বলেন, সকালে রাজশাহী থেকে মোটরসাইকেলে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন এনজিওকর্মী ফিরোজ। তিনি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজের মৃত্যু হয়।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এসআই।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৮ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে